এক্সপ্লোর

সিবিএসই স্কুলে আধার শিবির খোলার নির্দেশ

নয়াদিল্লি: সিবিএসই পরিচালিত স্কুলগুলিতে আধার নথিভুক্তিকরণ কেন্দ্র খোলার নির্দেশ দেওয়া হল। একইসঙ্গে যে ছাত্র-ছাত্রীদের আধার কার্ড নেই, তাদের আধার কার্ড করার বিষয়ে উৎসাহ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (ইউআইডিএআই) সঙ্গে গাঁটছড়া বেঁধেছে সিবিএসই। সেই কারণে স্কুলেই আধার শিবির খোলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সিবিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলে আধার কেন্দ্র করা বাধ্যতামূলক নয়। স্কুলগুলি স্বেচ্ছায় এই শিবির করতে পারে। তার জন্য ইউআইডিএআই বা সিবিএসই-র সঙ্গে চুক্তি করতে হবে। এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে সিবিএসই পরিচালিত স্কুলের সংখ্যা ১৮,৫৪৬। এছাড়া ২৫টি দেশে ২১০টি স্কুল আছে। দেশের স্কুলগুলির ছাত্র-ছাত্রীদের পাশাপাশি যাতে শিক্ষক-শিক্ষিকা, অন্যান্য কর্মী এবং তাঁদের পরিবারের লোকজনও আধার কার্ড করাতে পারেন, তার জন্যই ইউআইডিএআই-র সঙ্গে গাঁটছড়া বাঁধা হয়েছে বলে জানিয়েছে সিবিএসই কর্তৃপক্ষ। এই শিবিরে কম্পিউটার, প্রিন্টার, বায়োমেট্রিক ডিভাইস সহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি স্কুলকেই দিতে হবে। তবে স্কুলগুলি প্রতিটি আধার নথিভুক্তির জন্য ৩০ টাকা করে পাবে। কেন্দ্রীয় সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মিড মে মিল সহ বিভিন্ন সুযোগ-সুবিধার জন্য আধার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে সিবিএসই স্কুলগুলিতে আধার শিবির করা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget