এক্সপ্লোর

নোট বাতিল: চন্দ্রবাবুর নেতৃত্বে কমিটি গড়ে মুখ্যমন্ত্রীদের পাশে চায় কেন্দ্র

নয়াদিল্লি: নোট বাতিলে দেশ, জনগণের সর্বনাশ হবে বলে দাবি করে তীব্র বিরোধিতার রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যেপাধ্যায়, অরবিন্দ কেজরীবালরা। কংগ্রেস সহ বিরোধী শিবির গতকাল দেশজুড়ে প্রতিবাদে আক্রোশ দিবস পালন করেছে। সংসদেও এককাট্টা বিরোধীরা। এই অবস্থায় নোট বাতিল ইস্যুতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশে পেতে তত্পর হল কেন্দ্রের এনডিএ সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন, নগদ অর্থে লেনদেন কমিয়ে ক্যাশলেস অর্থনীতি অর্থাত্ কার্ড নির্ভর লেনদেনে জোর দিক জনগণ। কীভাবে ভারতকে নগদহীন অর্থনীতি চালু করা যায়, তার পন্থা-পদ্ধতি স্থির করতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে তৈরি একটি কমিটিকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে কেন্দ্র। কমিটি এ ব্যাপারে প্রস্তাব-সুপারিশ করবে।

ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি কমিটির মাথায় বসার প্রস্তাব দিয়ে যোগাযোগ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে। কমিটিতে রাখা হবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমার, ওড়িশার মুখ্যমন্ত্রী  নবীন পট্টনায়ককে। সূত্রের খবর, এই তিনজনের সঙ্গে এর মধ্যেই কথা হয়েছে জেটলির। ঘটনা হল, তিনজনই প্রকাশ্যে  মোদীর নোট বাতিলের কর্মসূচিকে প্রকাশ্যে সমর্থন করেছেন। কমিটিতে রাখা হচ্ছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে।

প্যানেল খতিয়ে দেখবে প্রধানমন্ত্রী ৮ নভেম্বর ৫০০, ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করার জেরে দেশব্যাপী ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছে। আমজনতার নানা দুর্ভোগ, হয়রানির খবর আসতে থাকায় তাদের এও দেখতে বলা হয়েছে, মানুষকে সুরাহা দিতে কী কী করা যেতে পারে। পাশাপাশি নগদহীন অর্থনীতির পথে এগনোর রোডম্যাপ দেবে তারা।

কমিটিতে কংগ্রেস ও বামশাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের কাকে রাখা হবে, তা ঠিক হয়নি। সূত্রের খবর, পুদুচেরি, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীদের কথা ভাবা হয়েছে। হরিশ রাওয়াতের নামও শোনা যাচ্ছে। বাম শিবির থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার কমিটিতে থাকতে পারেন। উল্লেখ্য মানিকবাবু পার্টির লাইন মেনেই নোট বাতিলের বিরুদ্ধে মুখর হয়েছেন।

প্রসঙ্গত, সংসদের দুই কক্ষেই মমতার তৃণমূল, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টির সঙ্গে একযোগে নোট বাতিলের বিরুদ্ধে মুখর কংগ্রেস। বামেরাও সুর মিলিয়েছে তাদের সঙ্গে। ফলে আজ নিয়ে টানা আটদিন অচল ছিল সংসদ।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীদের নিয়ে কমিটি গঠন করে ক্ষোভ সামাল দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও)। মুখ্যমন্ত্রীদের নামের ব্যাপারে ঐকমত্য হলেই আনুষ্ঠানিকভাবে কমিটির ঘোষণা  করা হবে বলে খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Taslima Nasrin:বাম আমলে বিতাড়িত, বিজেপি জমানায় প্রত্যাবর্তন।১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন।
Umesh Rai: 'জঙ্গিদের জন্য পশ্চিমবঙ্গের মাটিতে কোনও জায়গা নেই', বললেন উমেশ রাই
Samik Bhattacharya: 'যদি জয়া হাসান আসতে পারেন তাহলে তসলিমা নাসরিন আসবে না কেন?' বললেন শমীক
Terrorist Attacks: কাশ্মীরে ফের জঙ্গি হানা, এক শ্রমিকের মৃত্যু, আহত ১ | ABP Ananda Live
Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget