এক্সপ্লোর

'পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করুক কেন্দ্র' সরব শিবসেনা

কেন্দ্রের উচিত পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠাতে পদক্ষেপ করা। মহারাষ্ট্রে আটকে পড়ে বহু শ্রমিককে বাধ্য হয়ে দিনযাপন করতে হচ্ছে করোনার হটস্পট ধারাভিতে। পরিযায়ী শ্রমিকদের পক্ষে এবার কেন্দ্রের কাছে দাবি জানাল শিবসেনা।

মুম্বই: কেন্দ্রের উচিত পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠাতে পদক্ষেপ করা। মহারাষ্ট্রে আটকে পড়ে বহু শ্রমিককে বাধ্য হয়ে দিনযাপন করতে হচ্ছে করোনার হটস্পট ধারাভিতে। পরিযায়ী শ্রমিকদের পক্ষে এবার কেন্দ্রের কাছে দাবি জানাল শিবসেনা।
শিবসেনার মুখপত্র ‘সামনা’ য় বলা হয়, 'কেন্দ্রের উচিত বিশেষ ট্রেনের ব্যবস্থা করা যাতে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে পারে। শ্রমিকেরা যদি সড়কপথে পায়ে হেঁটে বাড়ি ফেরেন তা তাঁদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। কেন্দ্র শ্রমিকদের দায়িত্ব কখনোই ঝেড়ে ফেলতে পারে না। গুজরাতি পর্যটকদের  উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে ফেরাতে কেন্দ্র যতটা তৎপরতা দেখিয়েছিল ততটাই দেখানো উচিত পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রেও।' এই বাড়িছাড়া শ্রমিকেরা যদি সবাই একবার রাস্তায় নেমে আসে কী পরিস্থিতি হবে, প্রশ্ন তোলা হয় শিবসেনার তরফে। কারও নাম না করেই শ্রমিকদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে উস্কানি দেওয়া   হচ্ছে বলে অভিযোগ করে শিবসেনা। এর আগেও  ‘সামনা’-তে লকডাউনে বান্দ্রায় পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভের ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিল শিবসেনা। উদ্ধব ঠাকরে বলেছিলেন, 'শ্রমিকদের রাজ্যের শাসন ব্যবস্থার ওপর বিশ্বাস রাখতে হবে যে সরকার তাদের খাদ্য ও বাসস্থানের আয়োজন করবে। তবে যদি অন্য কোনও রাজ্য শ্রমিকদের জন্য পদক্ষেপ নেয়, তবে তা অনুসরণ করতে হবে সেই কাজের।' সম্প্রতি গ্রামীণ এলাকায় কাজের ব্যবস্থা করার বিষয়ে মন্তব্য করেন নীতিন গডকরি। শিবসেনার তরফে সেই সূত্র ধরে বলা হয়,  'গডকরি যা বলেছেন তা সত্যি চিন্তার বিষয়। এই পরিযায়ী শ্রমিকরা যদি তাঁদের বাসস্থান উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশে ফিরে যেতে চান, তাহলেও প্রশ্নের মুখে পড়বে তাঁদের অন্ন সংস্থান। দেশের বর্তমান অবস্থায় দেখা দেবে জীবিকার অভাব।'

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget