এক্সপ্লোর

অনলাইন ক্লাসের জন্য চুরি করতে গিয়ে পাকড়াও কিশোর, নতুন মোবাইল কিনে দিলেন পুলিশ কর্মী

বিনোদন নয়, স্মার্টফোন এখন পড়াশোনারই অঙ্গ। কিন্তু দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের কাছে কি করে থাকবে মোবাইল? পড়াশোনা করার ইচ্ছায় তাই মোবাইল চুরি করতে গিয়েছিল এক ছাত্র! ধরা পড়ার পর অভিনব শাস্তি দিলেন পুলিশ অফিসার।

চেন্নাই: বন্ধ স্কুল। করোনা পরিস্থিতিতে পড়াশোনার মাধ্যম হয়ে উঠেছে অনলাইন ক্লাস। ফলে ছো্ট্ট স্কুল পড়ুয়াদের কাছেও এখন জরুরী হয়ে উঠেছে স্মার্টফোন। বিনোদন নয়, স্মার্টফোন এখন পড়াশোনারই অঙ্গ। কিন্তু দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের কাছে কি করে থাকবে মোবাইল? পড়াশোনা করার ইচ্ছায় তাই মোবাইল চুরি করতে গিয়েছিল এক ছাত্র! ধরা পড়ার পর অভিনব শাস্তি দিলেন পুলিশ অফিসার। ১৩ বছরের ওই কিশোর চেন্নাইয়ের কর্পোরেশন স্কুলের ছাত্র। বাবা বিস্কুটের দোকানে কাজ করেন এবং মা  পরিচারিকার কাজ সামলান। অনলাইন ক্লাসের জন্য বাবা-মায়ের আয়ে ফোন কেনার সামর্থ হয়নি কিশোরের। কিছুটা অর্থের তাগিদেই তাই পাড়ার দুই দুষ্কৃতীর সঙ্গে হাত মিলিয়েছিল ওই ছেলেটি। বিভিন্ন ভিড় এলাকায় পকেটমারি, মোবাইল চুরির মতো কাজ করতে শুরু করেছিল সে। উদ্দেশ্য একটাই, মোবাইল কিনে অনলাইনে ক্লাস শুরু করবে। এরপরই শুরু হয় ট্রেনিং। পাড়া-প্রতিবেশীর বাড়ি ঢুকে ছিনতাই, চুরি করতে শুরু করেছিল কিশোর। তবে এভাবে বেশিদিন চলল না। সম্প্রতি মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে ওই কিশোর। এক পুলিশকর্মীর থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে বাসের মধ্যেই পাকড়াও করা হয় তাকে। আটক করে জিজ্ঞাসাবাদের পরই আসল কথা জানতে পারেন ওই পুলিশকর্মী। ছেলেটিকে কোনওরকম শাস্তি দেননি ওই পুলিশকর্মী। বরং একটি মোবাইল ফোন কিনে উপহার দিয়েছেন। সেই মোবাইলের অনলাইন ক্লাস শুরু করেছে ওই ছাত্র। এখন বন্ধ সমস্ত অসামাজিক কাজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget