এক্সপ্লোর

অরুণাচলে 'আগ্রাসন' ভারতীয় সেনার, চিনের অভিযোগ খারিজ ভারতের

কিবিথু (অরুণাচল প্রদেশ):  ফের সীমান্তে ভারত ও চিনের মতানৈক্য। এবার কেন্দ্রস্থল অরুণাচল প্রদেশের আসাফিলা। চিনের অভিযোগ, অরুণাচল-সীমান্তে অবস্থিত সংবেদনশীল আসাফিলাতে আগ্রাসন ঘটাচ্ছে ভারতীয় সেনা। বেজিংয়ের এই অভিযোগকে খারিজ করে দিয়েছে নয়াদিল্লি।

সেনাবাহিনী সূত্রে খবর, গতমাসের ১৫ তারিখ অরুণাচলের কিবিথুতে দাইমাই পোস্টে দুদেশের সামরিক বাহিনীর মধ্যে বর্ডার পার্সোনেল মিটিংয়ে এই অভিযোগ তোলে চিন। কিন্তু ভারতীয় সেনার তরফে সেই অভিযোগ খারিজ করে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে, অরুনাচল প্রদেশের উজানি অরুণাচলের সুবানসিরি অঞ্চলটি ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতীয় জওয়ানরা সেখানে প্রতিনিয়ত প্রহরা দেয়।

ভারতীয় সেনার এক উচ্চপদস্থ আধিকারিক জানান, চিনের এই প্রতিবাদ-অভিযোগ বিস্ময়কর। অতীতে, এই অঞ্চলে বহুবার চিনা সেনা আগ্রাসন ঘটানোর চেষ্টা চালিয়েছে। সেই সময় ভারত প্রতিবাদ জানিয়েছিল। দুদেশের মধ্যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) নিয়ে ভিন্নমত থাকায় বিপিএম মেকানিজম চালু করা হয়েছে। সেই অনুযায়ী, উভয় দেশই অপরপক্ষের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ দায়ের করতে পারে।

সেনাবাহিনীর সূত্রে খবর, চিনের পিপলস লিবারেশন আর্মির তরফে জানানো হয়, আসফিলায় ভারতীয় সেনা তাদের নজরদারি ও প্যাট্রলিং বাড়িয়ে দিয়েছে। এর ফলে, সেখানে অশান্তি বাড়তে পারে। পিএলএ-র এই দাবি পত্রপাঠ বিদায় করে সেনা। উল্টে জানিয়ে দেওয়া হয়, ভারতীয় সেনা যেখানে আছে, সেখানে থাকবে।

অতীতে, দুদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিকবার সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। সম্প্রতি, সবচেয়ে বড় পরিস্থিতি তৈরি হয়েছিল গতবছর ১৬ জুন। ভূটান-সিকিম-টিন সীমান্ত লাগোয়া ডোকালামে চিনা সড়ক নির্মাণের বিরোধিতা করে ভারত। প্রায় ৭৩ দিন সংঘর্ষের আবহ ছিল।

সেরা শিরোনাম

Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?

ভিডিও

SSC News: লক্ষ্য দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগ, নতুন SSC চেয়ারম্যান IAS দুষ্মন্ত নারিয়ালা
Khardah News: এক গাড়িচালকের এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ করার অভিযোগ
Debraj Chakraborty News | কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? | ABP ANANDA LIVE
TMC News |
Debraj Chakraborty News | দেবরাজ ঘনিষ্ঠ ৬ প্রাক্তন কাউন্সিলর ও এক ছায়াসঙ্গীকে নোটিস | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget