এক্সপ্লোর

ডেমচকে ফের ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ চিনা সেনার

নয়াদিল্লি: ফের ভারতীয় ভূখণ্ডে আগ্রাসন চিনা সেনার। খবরে প্রকাশ, লেহ থেকে ২৫০ কিলোমিটার পূর্বে ডেমচক সেক্টরে ভারত ও চিন সীমান্ত বরাবর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি)-তে মুখোমুখি অবস্থানে রয়েছে দুদেশের সামরিক বাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, চিনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জওয়ানরা ভারতীয় ভূখণ্ডের ভিতরে চলে আসে। জানা যায়, প্রায় ৫৫ জন পিএলএ জওয়ান ভারতের একটি প্রকল্পের কাজ বন্ধ রাখার 'হুমকি'-ও দেয়। বিষয়টি নজরে আসতেই, তাদের আটকান প্রহরারত ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ (আইটিবিপি) এবং সেনা জওয়ানরা। জানা যায়, সেখান থেকে ফিরে যেতে বলা হলেও, তাতে রাজি হয়নি পিএলএ। এক কর্তা জানিয়েছেন, প্রথমে তারা বুধবার দুপুরে এসে রাত পর্যন্ত ছিল। এরপর ফিরে গিয়ে এদিন সকালবেলা ফের চলে আসে। এরপরই, ভারতীয় ভূখণ্ডে চিনা সেনা আগ্রাসন রুখতে সেখানে আইটিবিপি জওয়ানরা মানব প্রাচীর গড়ে তোলে। ওই কর্তা জানান, দুপক্ষই এখন ‘চোখে চোখ’ বজায় রেখেছে। জানা গিয়েছে, ওই অঞ্চলে বেশ কিছু পরিকাঠামো ও উন্নয়নমূলক প্রকল্প করছে ভারত। যার অন্যতম হল ডেমচকের একটি সেচ প্রকল্প। মহাত্মা গাঁধী গ্রামীণ স্বরোজগার প্রকল্পের আওতায় ডেমচক গ্রামের সঙ্গে একটি উষ্ণ প্রসবণ জোড়ার কাজ করছে ভারত। তাতেই তীব্র আপত্তি রয়েছে চিনের। কয়েকদিন আগেই, উত্তরাখণ্ডের মানাতে গিয়ে প্রহরারত আইটিবিপি জওয়ানদের সঙ্গে দিপাবলী উদযাপন করে আসেন মোদী। প্রসঙ্গত, চিন-সীমান্তে এটিই ভারতের শেষ গ্রাম। প্রসঙ্গত, ২০১৪ সালের পর এই প্রথম ভারতীয় ভূখণ্ডে আগ্রাসন ঘটাল চিনা সেনা। এদিনের অনুপ্রবেশের ফলে, চিনা সেনার সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের দাবি তুলেছে আইটিবিপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget