এক্সপ্লোর

ওড়িশায় আটক বিদেশি জাহাজ, উদ্ধার স্যাট ফোন, গ্রেফতার ৪

কলকাতা: নিষিদ্ধ স্যাটেলাইট ফোনের সূত্র ধরে ওড়িশা উপকূলে বিদেশি জাহাজ আটক করল উপকূল রক্ষী বাহিনী। নাবিক ও অফিসার সহ গ্রেফতার করা হয়েছে চার জনকে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১২০-র বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। জাহাজ থেকে উদ্ধার করা হয়েছে একটি নিষিদ্ধ স্যাটেলাইট ফোন।   উপকূলরক্ষীবাহিনীর কাছে গোপন সূত্রে খবর এসেছিল, ভারতের জলসীমায় বসে, নিষিদ্ধ স্যাটেলাইট ফোন ব্যবহার করে কথা বলা হচ্ছে বিদেশে। এরপর শুরু হয়েছিল নজরদারি। শেষপর্যন্ত উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক একটি বিদেশি জাহাজ।   উপকূলরক্ষী বাহিনীর উত্তর-পূর্বাঞ্চলীয় সদর দফতরের মুখপাত্র ডেপুটি কম্যান্ডান্ট অভিনন্দন মিত্র জানিয়েছেন, ‘থুরায়া’ স্যাটেলাইট ফোন ২০১২ সাল থেকে এ দেশে নিষিদ্ধ। ৯ জুন আমরা ‘থ্রেট ম্যানেজমেন্ট সিস্টেম’ মারফত খবর পাই যে আমাদের জলসীমায় বসে ওই স্যাটেলাইট ফোন থেকে ভিন দেশে ফোন করা হচ্ছে। তারপরই পারাদ্বীপ থেকে দু’টি রক্ষী বাহিনীর জাহাজকে রওনা করানো হয়। আটক করা হয় একটি বিদেশি জাহাজকে। আটক জাহাজটি সিঙ্গাপুর থেকে এসেছিল। নাবিক ও অফিসার মিলে জাহাজে ছিলেন ২১ জন। সকলেই ফিলিপিন্সের বাসিন্দা।   গোয়েন্দা সূত্রে খবর, লস্কর জঙ্গি জাকিউর রহমান লকভি ও তার শাগরেদরা স্যাটেলাইট ফোন ব্যবহার করেই নিজেদের মধ্যে যোগাযোগ রেখে মুম্বই জুড়ে একের পর এক হামলা চালিয়েছিল। তদন্তে নেমে আমেরিকার সাহায্য নিয়ে ওইসব স্যাটেলাইট ফোনের কল রেকর্ড মধ্যপ্রাচ্যের শারজায় থাকা ‘থুরায়া মাস্টার কন্ট্রোল ফেসিলিটি’ থেকে উদ্ধার করেন ভারতীয় গোয়েন্দারা।   নিষিদ্ধ সেই থুরায়া স্যাটেলাইট ফোন ব্যবহার হচ্ছে সংকেত পেয়েই ওড়িশার ধর্মা বন্দরে বিদেশি জাহাজকে আটক করে উপকূল রক্ষী বাহিনী। জাহাজে তল্লাশি চালিয়ে একটি নিষিদ্ধ ফোন উদ্ধার করেছেন গোয়েন্দারা, গ্রেফতার করা হয়েছে জাহাজের ক্যাপ্টেন-সহ চারজনকে।   কিন্তু নিষিদ্ধ ওই স্যাটেলাইট ফোন কী কারণে গোপনে ওই জাহাজে নিয়ে আসা হয়েছিল? কোথায় কোথায়,  কেন ফোন করেছিলেন নাবিকরা?  এসব খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget