এক্সপ্লোর

কৃষিঋণ মকুব না করতে পারলে রাজনীতি থেকে অবসর নেব: কুমারস্বামী

নয়াদিল্লি: হয় তিনি প্রতিশ্রুতি মতো কৃষক-ঋণ মকুব করবেন, না হলে রাজনীতি থেকে অবসর নেবেন। এমনটাই জানিয়ে দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। কংগ্রেসের সমর্থনে গত সপ্তাহে কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন জেডিএস নেতা। জানান, কৃষি ঋণ মকুব নিয়ে যে গাইডলাইন রয়েছে, সেই মোতাবেক কী করা যায়, তা নিয়ে বুধবার আলোচনায় বসবেন।

এদিন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন কুমারস্বামী। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, আমি বলেছিলাম কৃষিঋণ মকুব করব। নির্বাচনের সময় প্রতিশ্রুতিও দিয়েছিলাম, যে ২৪-ঘণ্টার মধ্যে তা কার্যকর করব। একটু ধৈর্য্য ধরুন। ঠিক করব। তিনি যোগ করেন, যদি তেমনটা না করতে পারি, তাহলে সক্রিয় রাজনীতি থেকে অবসর নেব। মুখ্যমন্ত্রী পদ থেকেও ইস্তফা দেব।

কুমারস্বামী জানান, এই ইস্যুতে ইতিমধ্যেই বিরোধীরা যে তাঁর সমালোচনা শুরু করেছে, তা তিনি বিলক্ষণ জানেন। ইয়েদুরাপ্পাকে কটাক্ষ করে তিনি বলেন, আমি ইয়েদুরাপ্পা নই যে চুপ করে বসে থাকব। জানান, কৃষিঋণ মকুব করার গাইডলাইন চূড়ান্ত হয়ে গিয়েছে। বুধবার বেঙ্গালুরুতে তা প্রকাশ করা হবে।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে। মানুষের প্রতি তাঁর আহ্বান, বিজেপির এই ফাঁদে পা না দিতে। তাঁর আশ্বাস, কর্নাটকে জেডিএস সরকারর মানুষের হয়ে কাজ করবে। যতদিন তিনি মুখ্যমন্ত্রী থাকবেন, ততদিন মানুষের সেবা করবেন। কুমারস্বামী বলেন, (বিজেপির) মন্তব্যে অযথা বিভ্রান্ত ও আতঙ্কিত হবেন না। শুধু কৃষি-সংক্রান্ত নয়, মানুষের স্বার্থ জড়িত অন্যান্য বিষয় নিয়েও কাজ করব।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে, এদিন শীর্ষ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন কুমারস্বামী। সেখানে মূলত দফতর-বণ্টন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এদিন রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের বাসভবনে মিলিত হন কংগ্রেস ও জেডিএস নেতারা।

কুমারস্বামী ছাড়াও উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী জি পরমেশ্বর, প্রবীণ কং নেতা অহমেদ পটেল এবং কর্নাটকে এআইসিসি ভারপ্রাপ্ত কে সি বেণুগোপাল। সূত্রের খবর, এখনও দফতর-বণ্টন চূড়ান্ত না হলেও, দুপক্ষেরই আশা, আগামী কয়েকদিনের মধ্যে তা সম্ভব হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget