এক্সপ্লোর

রোহিঙ্গাদের ঘোরাফেরা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ রাখতে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি: রোহিঙ্গা শরণার্থীদের দেশের নাগরিকদের সঙ্গে মিশে যেতে দিলে চলবে না, তাদের নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ রাখতে হবে। জম্মু কাশ্মীর সহ যে সব রাজ্যে মায়ানমারের রোহিঙ্গারা ঢুকে পড়েছে, সেই সব রাজ্যগুলিকে এই নির্দেশ দিল কেন্দ্র। তাদের বায়োমেট্রিক খুঁটিনাটি সব যাবতীয় ব্যক্তিগত তথ্য লিপিবদ্ধ করারও নির্দেশ দিয়েছে তারা। বলা হয়েছে, যেন আধার নম্বর বা অন্য কোনও পরিচয়পত্র যেন তাদের দেওয়া না হয়। কেন্দ্র জানিয়েছে, এই সব ব্যক্তিগত তথ্য রেখে দেওয়া জরুরি কারণ তা মায়ানমার সরকারের হাতে তুলে দেওয়া হবে যাতে তারা এই রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নেয়। কেন্দ্রের আশঙ্কা, রোহিঙ্গারা তাদের আশ্রয়স্থল থেকে বেরিয়ে গোটা দেশে ছড়িয়ে পড়তে পারে, তাহলে জনতার মধ্যে মিশে যাওয়া তাদের পক্ষে খুব একটা শক্ত হবে না। তাদের মধ্যে সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে ও অপরাধে জড়িয়ে যাওয়া খুব একটা বিচিত্র নয়। জম্মু কাশ্মীরের মুখ্য সচিবকে চিঠি লিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে, বেআইনিভাবে এ দেশে ঢোকা কিছু রোহিঙ্গা জাতীয় নিরাপত্তার সমস্যা হয়ে উঠতে পারে। বেআইনি কাজকর্মের পাশাপাশি প্যান, ভোটার কার্ডের মত পরিচয়পত্র জাল করছে এরা, এমনকী দেশবিরোধী কার্যকলাপেও জড়িয়ে পড়ছে। গত বছরের হিসেব অনুযায়ী, এ দেশে এখন ৪০,০০০-এর মত বেআইনিভাবে আসা রোহিঙ্গার বাস। যদিও বেসরকারি মতে, সংখ্যাটা অনেক বেশি। চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে, গত বছর সেপ্টেম্বরেই জম্মু কাশ্মীর সরকারকে নির্দেশ দেওয়া হয়, রোহিঙ্গাদের ব্যক্তিগত খুঁটিনাটি সংগ্রহ করতে কিন্তু সে সব তথ্য এখনও দিল্লি পৌঁছয়নি। তাছাড়া উপত্যকায় মুসলমান জনতা থাকা সত্ত্বেও রোহিঙ্গারা কেন বসবাসের জন্য জম্মুই বেছে নিল তাও ভাবাচ্ছে তাদের।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Sujit Basu | পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর শ্য়ালককে তলব | ABP Ananda LIVE
Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget