এক্সপ্লোর

চপারকাণ্ডে সনিয়ার বিরুদ্ধে মোদীর অভিযোগের পাল্টা সংসদে তুমুল শোরগোল কংগ্রেসের

নয়াদিল্লি: অগুস্তা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারি নিয়ে সনিয়া গাঁধীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগের প্রতিবাদে কংগ্রেস সাংসদদের বিক্ষোভের জেরে সোমবার উত্তাল হয়ে উঠল সংসদ। দফায় দফায় মুলতুবি করে দিতে হল অধিবেশন। এর জেরে জিরো আওয়ার এবং প্রশ্নোত্তর পর্বে কোনও কাজই হল না।   এক নির্বাচনী জনসভায় মোদী কংগ্রেস সভানেত্রীকে নিশানা করে বলেন, ইতালির আদালত চপার ঘুষ কাণ্ডে সনিয়ার যুক্ত থাকার কথা বলেছে। তাঁর এই মন্তব্যের প্রতিবাদে এদিন রাজ্যসভার অধিবেশন শুরু হতেই কংগ্রেস সাংসদরা বিক্ষোভ শুরু করেন। তাঁরা মোদীকে ‘ফেকু’ বলে ব্যঙ্গ করে ক্ষমা চাওয়ার দাবি জানাতে থাকেন। বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ বলেন, কোনও সাংসদই সনিয়ার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেননি। প্রধানমন্ত্রী সংসদে কিছু না বলে নির্বাচনী প্রচারে এই অভিযোগ করেছেন।   গোলমালের জেরে প্রথম দুঘণ্টায় চারবার মুলতুবি করে দিতে হয় অধিবেশন। চেয়ারম্যান হামিদ আনসারি এবং ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েন বারবার আবেদন জানালেও বিক্ষোভ থামেনি। আনন্দ শর্মা সংসদের বাকি কাজ বন্ধ রেখে এ বিষয়ে আলোচনা চেয়ে নোটিশ দেন। কিন্তু কুরিয়েন সেই নোটিশ খারিজ করে দেন। এরপর গোলমাল বেড়ে যায়। এর জেরে প্রশ্নোত্তর পর্বে মাত্র একটি প্রশ্ন ছাড়া আর কোনও কাজ হয়নি।   লোকসভাতেও একই ইস্যুতে কংগ্রেস সাংসদরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা প্রশ্ন করেন, প্রতিরক্ষামন্ত্রী সংসদের উভয় কক্ষেই এই বিষয়ে বিতর্কে সনিয়ার বিরুদ্ধে কোনও মন্তব্য না করলেও প্রধানমন্ত্রী কীভাবে এই অভিযোগ করলেন? প্রধানমন্ত্রী কোন আদালতের রায়ের কথা বলছেন তা জানতে চেয়ে কংগ্রেস সাংসদরা প্রধানমন্ত্রীর সংসদে হাজির হওয়ার দাবি জানাতে থাকেন। মল্লিকার্জুন খাড়গে বলেন, প্রধানমন্ত্রীর এই মন্তব্য সিবিআই ও ইডি-কে প্রভাবিত করতে পারে।   কংগ্রেসের এই বিক্ষোভের পাল্টা হিসেবে সংসদ বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি বলেন, চপার কেলেঙ্কারিতে দোষীদের যেমন ছাড় দেওয়া হবে না তেমনই কোনও নির্দোষকেও সাজা দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগ ঠিক নয় বলেও দাবি করেন তিনি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget