এক্সপ্লোর

গুজরাতে ভোটের আগে কংগ্রেসে যোগ দিচ্ছেন ওবিসি নেতা অল্পেশ ঠাকোর, পতিদার আন্দোলনের দুই নেতা বিজেপিতে

আমদাবাদ: গুজরাতে বিধানসভা ভোটের আগে কংগ্রেস পেল বাড়তি উত্সাহ।  রাজ্যের অনগ্রসর শ্রেণীর নেতা অল্পেশ ঠাকোর কংগ্রেসে যোগদানের কথা জানালেন। কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন অল্পেশ। এর আগে কংগ্রেস পতিদার আন্দোলনের নেতা হার্দিক পটেল, অনগ্রসর শ্রেণীর নেতা অল্পেশ ও দলিত নেতা জিগনেশ মেভানিকে দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়। এক সাংবাদিক বৈঠকে সোলাঙ্কি জানান, তিন ভিন্ন সম্প্রদায়ের নেতাকে কংগ্রেসে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই আবেদনে সাড়া দিয়ে গুজরাত ওবিসি একতা মঞ্চ ও স্থানীয় ঠাকোর সেনার নেতা অল্পেশ কংগ্রেসে যোগ দানের কথা ঘোষণা করেছেন। গুজরাতের অনগ্রসর শ্রেণীর মধ্যে তাঁর প্রভাব রয়েছে। হার্দিক অবশ্য নিজে ভোটে না লড়ার কথা বলেছেন। জিগনেশ এখনও কোনও সিদ্ধান্ত ঘোষণা করেননি।  কিন্তু দুজনেই বলেছেন, গুজরাতের শাসক দলকে হারাতে একজোট হতে হবে। গতকাল অল্পেশ রাহুলের সঙ্গে দেখা করেন। তাঁর সঙ্গে ছিলেন গুজরাতে দলের দায়িত্বপ্রাপ্ত অশোক গেহলট ও প্রদেশ সভাপতি ভরতসিন সোলাঙ্কি। এই বৈঠকের পর অল্পেশ জানান, আগামী ২৩ অক্টোবর, সোমবার রাহুলের সভায় যোগ দেবেন তিনি। ওই সভা থেকেই কংগ্রেস যোগ দেবেন। সোলাঙ্কি জানিয়েছেন, নিজের টিম নিয়ে অল্পেশ রাহুলের সঙ্গে দেখা করেন এবং ‘গুজরাতের স্বার্থে’ কংগ্রেসে যোগগানের সিদ্ধান্ত নিয়েছেন। এর পাশাপাশি কংগ্রেস এনসিপি-র সঙ্গে জোট বাঁধার ইঙ্গিত দিয়েছে। একইসঙ্গে গুজরাতে একমাত্র জেডি-ইউ বিধায়ক ছোটু ভাসাভাকে কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যদিকে, অল্পেশের কংগ্রেসে যোগদান কিছুটা হলেও চিন্তায় ফেলেছে বিজেপিকে। এর পাল্টা হিসেবে হার্দিকের ঘনিষ্ঠ দুই পতিদার নেতা বরুণ ও রেশমা পটেলকে দলে সামিল করায় বিজেপি। বিজেপি সভাপতি অমিত শাহর সঙ্গে বৈঠকের পর দলে যোগ দানের সিদ্ধান্ত জানান বরুণ ও রেশমা। বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, উপমুখ্যমন্ত্রী নিতিন পটেল এবং দলের রাজ্য শাখার প্রধান জিতু ভাগানিও। বরুণ ও রেশমা হার্দিককে ‘কংগ্রেসের এজেন্ট’ বলেও তোপ দেগেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget