এক্সপ্লোর

আন্তর্জাতিক মানের শ্যুটারকে প্রতারণার অভিযোগ, স্মৃতি ইরানির পদত্যাগ চাইল কংগ্রেস

সুরজেওয়ালার বক্তব্য, এই দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে স্মৃতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী জবাব দেন কংগ্রেস সে দিকেই তাকিয়ে রয়েছে।

নয়াদিল্লি: শ্যুটার বিতর্কে দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানির পদত্যাগ দাবি করল কংগ্রেস। একই সঙ্গে তাদের দাবি, বিষয়টি নিয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জাতীয় মহিলা কমিশনের সদস্য করা হবে বলে তাঁর কাছে টাকা দাবি করেছিলেন বলে স্মৃতি ইরানি ও দুজনের বিরুদ্ধে কিছু দিন আগে অভিযোগ করেন আন্তর্জাতিক শ্যুটার বর্তিকা সিংহ। তিনি দাবি করেন, স্মৃতি ইরানির ঘনিষ্ঠ পরিচয় দিয়ে কয়েকজন লোক তাঁর সঙ্গে দেখা করেন এবং জাতীয় মহিলা কমিশনের সদস্য হিসেবে নিয়োগের একটি ভুয়ো নিয়োগপত্র দেন। তার পরেই ওই শ্যুটারের কাছে টাকা দাবি করেন তাঁরা। আগামী ২ জানুয়ারি উত্তরপ্রদেশের সুলতানপুরে এমপি-এমএলএ কোর্টে ওই মামলার শুনানি হবে।

বর্তিকা সিংহের এই অভিযোগ অস্ত্র করতে দেরি করেনি কংগ্রেস। সোমবার দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালার কটাক্ষ, এটা অত্যন্ত গুরুতর অভিযোগ। ইউপিএ আমলে যদি কোনও কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এমন দুর্নীতির অভিযোগ উঠত, তা হলে তো স্মৃতি ইরানি কংগ্রেস অফিসের বাইরে ধর্নায় বসে পড়তেন। এই দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রীকেও টেনে এনেছেন সুরজেওয়ালা। তিনি বলেন, এই অভিযোগের প্রেক্ষিতে স্মৃতির পদত্যাগ করে তদন্তের মুখোমুখি হওয়া উচিত। প্রধানমন্ত্রী কেন তাঁকে পদত্যাগ করতে বলছেন না? প্রধানমন্ত্রীর উচিত, এই অভিযোগ খতিয়ে দেখতে নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত করানো। কারণ, যিনি এই দুর্নীতির অভিযোগ তুলেছেন, তিনি কোনও সাধারণ ব্যক্তি নন, এক জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্যুটার। সুরজেওয়ালার বক্তব্য, এই দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে স্মৃতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী জবাব দেন কংগ্রেস সে দিকেই তাকিয়ে রয়েছে।

স্মৃতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খারিজ করে দিয়েছেন তাঁর আইনজীবী কিরাট নাগরা। তিনি দাবি করেছেন, এটা উদ্ভট ও খারাপ কিছু মানুষের দ্বারা সাজানো অভিযোগ। এই অভিযোগের পিছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই এই অভিযোগ তোলা হচ্ছে। নাগরা জানান, যাবতীয় অভিযোগের জবাব তাঁরা আইনের মাধ্যমেই দেবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget