এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

৬ মে সংসদ ঘেরাও কংগ্রেসের

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলার লক্ষ্যে আগামী ৬ মে সংসদ ঘেরাও করতে চলেছে কংগ্রেস। দলীয় সভানেত্রী সনিয়া গাঁধী, সহ-সভাপতি রাহুল গাঁধী সহ শীর্ষ নেতারা যন্তরমন্তর থেকে মিছিল করে সংসদ ঘেরাও করবেন বলে জানা গিয়েছে। উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন জারি, দেশের বিভিন্ন অংশে খরা এবং বিরোধীদের নামে ‘ভুয়ো ও ইচ্ছাকৃত’ মিথ্যা প্রচারের অভিযোগেই সরকারের সঙ্গে সম্মুখ সমরে নামতে চলেছে কংগ্রেস। সংসদ ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা বলেছেন, তাঁরা গণতন্ত্র বাঁচানোর স্বার্থেই এই কর্মসূচি নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সরকার ষড়যন্ত্র করে নির্বাচিত সরকার ফেলে দিতে চাইছেন। অরুণাচল প্রদেশ ও উত্তরাখণ্ড তারই প্রমাণ। অগুস্তা ওয়েস্টল্যান্ড ইস্যুতে সম্প্রতি কংগ্রেসের সঙ্গে বিজেপি-র তরজা তুঙ্গে উঠেছে। কংগ্রেসের দাবি, বিজেপি নেতারা নাটক করছেন। কেন্দ্রের শাসক দলকে পাল্টা চাপে ফেলার জন্যই তাই বিভিন্ন ইস্যুকে সামনে রেখে সংসদ ঘেরাওয়ের ডাক দিয়েছে কংগ্রেস। হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের কর্মীরা এই অভিযানে যোগ দেবেন বলে জানা গিয়েছে। গত বছরের ১৯ এপ্রিলও জমি অধিগ্রহণ বিলের বিরোধিতায় রামলীলা ময়দান থেকে মিছিল করেছিল কংগ্রেস। সেই মিছিল থেকে জমি অধিগ্রহণ বিলকে কৃষক-বিরোধী এবং কর্পোরেট-সহায়ক বলে দাবি করা হয়েছিল। একই ইস্যুতে সনিয়ার নেতৃত্বে বিরোধী দলগুলি মিছিল করে রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রতিবাদ জানিয়েছিল। ফের সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছে কংগ্রেস।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়

ভিডিও

West Bengal Election Results 2026 : 'চিরস্মরণীয় হয়ে থাকবে ছাব্বিশের ভোট'। পোস্ট প্রধানমন্ত্রীর
WB Election Results 2026 : শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে থেকে হেরে গেলেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা
West Bengal Election Results 2026: 'যেন কেউ সরকারি ফাইলের কপি করতে না পারে', নির্দেশ মুখ্যসচিবের
Suvendu Adhikari: বিজেপির বিপুল জয়, নতুন পশ্চিমবঙ্গ গড়ার বার্তা শুভেন্দু অধিকারীর | ABP Ananda Live
WB Assembly Vote 2026: 'অফিস থেকে যেন কেউ ফাইল চুরি না করতে পারে', কড়া নির্দেশ মুখ্যসচিবের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
Embed widget