এক্সপ্লোর
জোড়া ভিডিও পোস্ট করে মহিলা ক্ষমতায়ন নিয়ে মোদী, ভাগবতকে নিশানা কংগ্রেসের

নয়াদিল্লি: ট্যুইটারে জোড়া ভিডিও পোস্ট করে বিজেপি, আরএসএসকে মহিলা ক্ষমতায়ন নিয়ে নিশানা, ব্যঙ্গ-বিদ্রূপ কংগ্রেসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অরুণ জেটলি, মোহন ভাগবত ও আরও বিজেপি, সঙ্ঘ নেতারাই নানা সময়ে মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন বলে নিজেদের ট্যুইটার হ্যান্ডলে দেওয়া ভিডিও ক্লিপিংসগুলির মাধ্যমে দাবি করেছে রাহুল গাঁধীর দল। কংগ্রেসের আক্রমণের প্রধান নিশানা প্রধানমন্ত্রী মোদী। ভিডিওগুলি শেষ হয়েছে 'বিজেপি-আরএসএস কায়দায় মহিলা ক্ষমতায়ন' এই ব্যাঙ্গাত্মক মন্তব্য দিয়ে। ক্যাপশনে লেখা রয়েছে, 'দ্রুত এক ঝলকে মহিলাদের সম্পর্কে শীর্ষ বিজেপি, আরএসএস নেতাদের দৃষ্টিভঙ্গি'।
Here's a quick recap of the views of key BJP & RSS functionaries on women. #SexistModi pic.twitter.com/11Oj2jas4r
— Congress (@INCIndia) June 2, 2018
প্রথম ভিডিওতে রয়েছে অতীতে বিশিষ্ট মহিলাদের সম্পর্কে প্রধানমন্ত্রী মোদীর নানা মন্তব্য। ১১২ সেকেন্ডের ভিডিওতে কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরি, প্রয়াত সুনন্দা পুস্কর, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধীকে খোঁচা দিয়ে মন্তব্য করতে শোনা গিয়েছে মোদীকে। জেটলিকে ভিডিওতে একটি গণধর্ষণকে ছোট্ট ঘটনা বলতে শোনা যাচ্ছে, মোহন ভাগবত বিয়েকে স্রেফ একটা চুক্তি বলে খাটো করছেন, মেয়েদের স্থান পুরুষের নীচে, বলতে শোনা যাচ্ছে তাঁকে। Looks like PM Modi needs a crash course in Gender Sensitivity. #SexistModi pic.twitter.com/ZSIPqKCjW3
— Congress (@INCIndia) June 2, 2018
পরের ভিডিওতে আরও বিজেপি নেতাদের সমালোচনা করা হয়েছে মেয়েদের সম্পর্কে তাঁদের বিতর্কিত মন্তব্যের অভিযোগে। শোনা যাচ্ছে, তাঁদের একজন এক মহিলা কংগ্রেসকর্মীকে যৌনকর্মী বলছেন, আরেকজন ছত্তিশগড়ের মেয়েদের সম্পর্কে খারাপ কথা বলছেন। যদিও কংগ্রেসের ভিডিও পোস্ট করে মোদী, ভাগবতকে নিশানা করার ব্যাপারে শীর্ষ বিজেপি নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি। BJP leaders have proved themselves to be sexist time and again with PM Modi leading from the front. #SexistModi pic.twitter.com/vApnPcnKdV
— Congress (@INCIndia) June 2, 2018
আরও পড়ুন
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের























