এক্সপ্লোর

কংগ্রেস এমপি-এমএলএরা মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিলেন, বদল এনেছে বিজেপি, দাবি অমিত শাহের

নয়াদিল্লি: ইউপিএ জমানায় কংগ্রেস সাংসদ-বিধায়করা মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকতেন। ক্ষমতায় এসে সেই পন্থা বদলে দিয়েছে বিজেপি। দাবি করলেন অমিত শাহ।

রবিবার একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, ইউপিএ জমানায় দেশের বিভিন্ন গ্রামাঞ্চল আসনে কংগ্রেসের সাংসদ-বিধায়ক থাকতেন। আমি দেখেছি, গ্রামের মানুষের পক্ষে কোনও সাংসদ-বিধায়কের সঙ্গে দেখা করা স্বপ্নেও ভাবা যেত না। এমনকী, তাঁদের সহযোগীদের সঙ্গে দেখা করাও সম্ভব হতো না।

অমিত বলেন, কেউ তাঁদের বাড়িতে যেতে সাহস দেখাতেন না। যদি কোনও গ্রামের মানুষ তাঁদের সঙ্গে হাত মেলানোর সুযোগ পেতেন, তাঁহলে তাঁরা এতটাই নিজেদের সৌভাগ্য বলে তা মনে করতেন যে পরের তিনদিন কারও সঙ্গে হাত মেলাতেন না। এমনটাই পরিস্থিতি ছিল।

বিজেপি সভাপতির দাবি, ক্ষমতায় আসার পর জনপ্রতিনিধিদের সম্বন্ধে এই দৃষ্টিভঙ্গি পাল্টেছে। জনপ্রতিনিধি-সংক্রান্ত ‘সাধারণ বৈশিষ্ঠ্য’ আমুল পাল্টে দিয়েছে বিজেপি। তাঁর দাবি, এখন মানুষ জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করেন না। উল্টে জনপ্রতিনিধিরা ‘জনতা দরবার’ করেন। হাসপাতাল ও সরকারি দফতর পরিদর্শনে যান।

অমিত শাহর মতে, মানুষের সঙ্গে মেলামেশা করাটা জনপ্রতিনিধিদের কাছে বাঞ্ছনীয়। বলেন, মানুষ কী ভাবছে, তা যদি তিনি বুঝতে না পারেন, তাহলে ঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করতে পারবেন না। যদিও, তিনি যোগ করেন, প্রত্যেক মানুষের সঙ্গে দেখা করাটাও সম্ভব নয়। সেক্ষেত্রে, প্রযুক্তির সাহায্য নেওয়া যেতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget