এক্সপ্লোর

ভয়ে দিন কাটাচ্ছেন অনেকে, ভোট আসছে, সংবিধান বিপন্ন, রক্ষা করতে আরও জোর লড়তে হবে, চিঠিতে বললেন গোয়া-দমনের আর্চবিশপ

পানাজি: দেশে 'অশান্ত রাজনৈতিক আবহাওয়া' রয়েছে, ভারতের গণতান্ত্রিক রীতিনীতি ও ধর্মনিরপেক্ষ চরিত্র বিপন্ন হতে বসেছে। গত মাসে চিঠিতে এমন মন্তব্য করে শোরগোল তোলেন দিল্লির আর্চবিশপ অনিল ক্যুটো। দিল্লির আর্চডায়োসিসের সব প্যারিসের যাজক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে ২০১৯ এর সাধারণ নির্বাচনের আগে 'প্রার্থনা অভিযান' করতেও আবেদন করেন তিনি। এবার দেশের সংবিধান বিপন্ন, বহু মানুষ ভয়ের আবহাওয়ায় দিন কাটাচ্ছেন বলে মন্তব্য করলেন গোয়া ও দমনের আর্চবিশপ ফাদার ফিলিপে নেরি ফেরারো। গোয়া, দমনের আর্চডায়োসেসের অন্তর্ভুক্ত খ্রিস্টানদের উদ্দেশ্যে লেখা চিঠিতে ভারতে মানবাধিকার আক্রান্ত, গণতন্ত্রও সঙ্কটের মুখে পড়েছে বলেও দাবি করেছেন তিনি। বলেছেন, বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠী নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছে। সংক্ষেপে বলতে গেলে, দেশে আইন মানার প্রবণতা কমছে। ফাদার লিখেছেন, আজ আমাদের সংবিধান বিপন্ন হয়ে পড়েছে আর সে কারণেই অধিকাংশ দেশবাসী নিরাপত্তাহীন ভাবছেন নিজেদের। সাধারণ নির্বাচন দ্রুত এগিয়ে আসছে। এই প্রেক্ষাপটে আমাদের সংবিধানকে আরও ভাল করে জানা, বুঝতে হবে, তাকে রক্ষা করতে আরও কঠোর প্রয়াস চালাতে হবে। সাম্প্রতিক সময়ে আমাদের দেশে নতুন এক প্রবণতা দেখছি যে, কী পোশাক পরব, কী খাব, কীভাবে জীবনযাপন করব, এমনকী ধর্মাচরণ করব, তা এক ছাঁচে ঢেলে ফেলতে বলা হচ্ছে। একমাত্রিক সংস্কৃতি চাপানোর চেষ্টা দেখছি। উন্নয়নের নামে জমি-জঙ্গল, ঘরবাড়ি থেকে মানুষকে উচ্ছেদ করা হচ্ছে বলে অভিযোগ করে পোপ ফ্রান্সিসকে উদ্ধৃত করে তিনি। বলেন, পোপও বলেছেন, উন্নয়নের প্রথম বলি হচ্ছেন গরিব মানুষ। ফাদার বলেন, গরিবের অধিকার পদদলিত করা বেশি সহজ কেননা ওদের হয়ে মুখ খোলার লোক খুবই কম। গোটা বিশ্বের বহুমাত্রিক গরিবি সূচক অনুসারে দারিদ্র্যের মধ্যে জীবন কাটানো পৃথিবীর ৩০ শতাংশ শিশুই ভারতের, এই পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, কেন ভারতে এই চরম দারিদ্র্য? দেশের ৭৩ শতাংশ সম্পদ জনসংখ্যার ১০ শতাংশের হাতে। অতএব এই নিদারুণ দারিদ্র্য দেশে বিদ্যমান প্রবল সামাজিক অসাম্যের ফল।

সেরা শিরোনাম

TMC Supports BJP: তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
Astro: প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
Water Crisis: ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?

ভিডিও

ABVP-TMCP Clash : রাখিবন্ধন ঘিরে বারাসাত বিশ্ববিদ্যালয়ে ABVP-TMCP তুমুল সংঘর্ষ!
ABVP Protest News : যাদবপুরকাণ্ডের প্রতিবাদে আবার পথে নামল ABVP, 8B মোড়ে প্রতিবাদ কর্মসূচি
Howrah Fire: মির্জা গালিব স্ট্রিটের আতঙ্ক ফিরল আন্দুলে, বহুতলে আগুন, একজনের মৃত্যু
BJP News: সুকান্ত মজুমদারকে নিশানা, বিজেপি বিধায়ককে শোকজ
Sandeshkhali Arms Recover: সন্দেশখালিতে তৃণমূল নেতার পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC Supports BJP: তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
Astro: প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
Water Crisis: ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Highest FD Rates :  এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
Free Mobile Recharge : রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
Price Hike : হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
Education System: সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
Embed widget