এক্সপ্লোর

লকডাউনে ভিন রাজ্যে আটকে পড়েও সাত পাকে বাঁধা, কন্যাদান করলেন পুলিশ কর্তা

পুলিশি ঘেরাটোপে বিয়ে সারলেন পুণের যুগল, কন্যাদান করলেন পুলিশ অফিসার। করোনা আবহে ফের সামনে এল পুলিশএর মানবিকতার এক অন্য ছবি।

পুণে: পুলিশি ঘেরাটোপে বিয়ে সারল পুণের যুগল। কন্যাদান করলেন পুলিশ অফিসার। করোনা আবহে ফের সামনে এল পুলিশের মানবিকতার এই ছবি। মার্কেটিং বিশেষজ্ঞ আদিত্য বিস্ত ও চিকিৎসক নেহা কুশওয়াহার বিয়ের দিন ঠিক হয়েছিল ২ মে। দুজনের বাড়ি নাগপুর ও দেহরাদুনে হলেও কাজের সূত্রে পুণেতে থাকেন দুজনেই। দেহরাদুনে গিয়ে বিয়ে করার কথা ছিল তাঁদের। কিন্তু করোনা লকডাউনের জেরে দুজনেই আটকে পড়েন পুণেতে। চিন্তায় পড়ে যান তাঁদের বাড়ির সকলে। দেহরাদুন ফেরার বিশেষ অনুমতি চেয়েও তা পায়নি ওই যুগল। অবশেষে পুণের পুলিশের কাছে আবেদন করেন আদিত্যর বাবা। পুলিশের তরফে জানানো হয়, দেহরাদুন ফেরার অনুমতি দেওয়া এই মূহুর্তে সম্ভব নয়। উপায়ান্তর না দেখে, পুণেতেই বিয়ের আয়োজন করার সিদ্ধান্ত নেয় ওই যুগল। নাগপুর ও দেহরাদুন থেকে ভিডিও কলেই বিয়েতে অংশ নেন বর-কনের মা বাবা। আর পুণেতে মা-বাবার অভাব পূরণ করলেন খোদ পুলিশই। বিয়ের মণ্ডপে উপস্থিত ছিলেন কয়েকজন পুলিশকর্মী। এক পুলিশ অফিসার ও তাঁর স্ত্রী নবদম্পতির বাবা-মার ভূমিকা পালন করেন। পুলিশ অফিসার মনোজ পাতিল ও তাঁর স্ত্রী কন্যাদান থেকে শুরু করে অন্যান্য সমস্ত রীতিই পালন করেন। অ্যাসিন্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর প্রশান্ত লোনারে বলেন, 'আদিত্যর বাবা আমায় ফোন করে অনুরোধ করেছিলেন দেহরাদুন যাওয়ার বিশেষ অনুমতি দেওয়ার জন্য। তা সম্ভব না হওয়ায় আমি পুণেতেই বিয়ের ব্যবস্থা করার চেষ্টা করেছি।' আদিত্যর বাবা প্রাক্তন সেনা অফিসার অন্যদিকে নেহার বাবা চিকিৎসক। বর্তমানে নাগপুর এইমস-এ করোনা রোগীদের চিকিৎসা করছেন তিনি। দুই পরিবারের তরফ থেকেই ধন্যবাদ জানানো হয়েছে পুণে পুলিশ টিমকে।

সেরা শিরোনাম

Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget