এক্সপ্লোর

গোরক্ষকদের 'বাড়াবাড়ি': হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানের বক্তব্য চেয়ে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: গোরক্ষার নামে স্বঘোষিত গো-প্রেমীদের হিংসা রোধে কঠোর ব্যবস্থা নিতে বলেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেই নির্দেশ মানেনি তিন রাজ্য রাজস্থান, হরিয়ানা ও উত্তরপ্রদেশ সরকার, এই অভিযোগ জানিয়ে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তুষার গাঁধী। এ ব্যাপারে আজ ওই তিন রাজ্যের বক্তব্য চাইল সর্বোচ্চ আদালত। ওই তিন রাজ্য শীর্ষ আদালতের গত ৬ সেপ্টেম্বরের নির্দেশ পালন করেনি বলে অভিযোগ করেন মহাত্মা গাঁধীর প্রপৌত্র। তাঁর হয়ে সওয়াল করে সিনিয়র অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংহ বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ওই তিন রাজ্যে হিংসা ছড়ানো হয়েছে গোরক্ষার নামে। প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ ৩ রাজ্যকে নোটিস দিয়ে ৩ এপ্রিলের মধ্যে জবাব পাঠাতে বলে। বেঞ্চ জানায়, তারা তুষার গাঁধীর আগের মূল রিট পিটিশনটির সঙ্গেই আদালত অবমাননার অভিযোগের পিটিশনটির শুনানি করবে। তুষার গাঁধী তাঁর আগের জনস্বার্থ পিটিশনে বলেছিলেন, গোরক্ষার নামে পাহারাদারি রোধে সব সরকারকে যাবতীয় পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হোক। কংগ্রেস নেতা তেহসিন পুনাওয়ালাও একই ধরনের একটি পিটিশন পেশ করেছিলেন। গত ৬ সেপ্টেম্বরের নির্দেশে শীর্ষ আদালত সব রাজ্যকে বলে, গোরক্ষার অজুহাতে হিংসা বন্ধে কঠোর পদক্ষেপ করতে হবে। এক সপ্তাহের মধ্যে সব জেলায় নোডাল অফিসার হিসাবে নিয়োগ করতে হবে পদস্থ পুলিশকর্তাদের। গোরক্ষকরা যাতে এমনটা দেখাতে না পারে যে, তারা যা বলবে, সেটাই আইন, সেজন্যও দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ ধরনের হিংসা অবশ্যই বন্ধ করতে হবে, একথা জানিয়ে রাজ্যগুলিকে জেলায় জেলায় নির্দিষ্ট টাস্ক ফোর্সও গড়তে বলে শীর্ষ আদালত। গোরক্ষকদের বাড়াবাড়ি মোকাবিলায় কী কী পদক্ষেপ করা হয়েছে, তা জানিয়ে মুখ্য সচিবদেরও রিপোর্ট দিতে বলা হয়। তখন কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, তারা জনতার আইন নিজেদের হাতে তুলে নেওয়ার মতো কোনও ঘটনা অনুমোদন করে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget