এক্সপ্লোর

বিরোধীদের মুখ বন্ধ করতে সিবিআই-ইডিকে কাজে লাগানো হচ্ছে, কেন্দ্রকে আক্রমণ ইয়েচুরির

কলকাতা ও নয়াদিল্লি: তৃণমূলের সুর এবার সিপিএমের গলায়। বিরোধীদের বাগে আনতে মোদী সরকার সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কাজে লাগাচ্ছে বলে মঙ্গলবার অভিযোগ তুললেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। অবিজেপি রাজ্যগুলির উদ্দেশে ডাক দিলেন একজোট হওয়ার। এদিন ইয়েচুরি বলেন, অ-বিজেপি রাজ্যগুলো এক হোক। বিজেপি ঘনিষ্ঠের বিরুদ্ধ তদন্ত করছে না। বিরোধীদের ক্ষেত্রেই সিবিআই ইডি-কে ব্যবহার করছে। বিরোধীদের জব্দ করতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। গত তিন বছরে মোদী সরকারের বিরুদ্ধে এই অভিযোগে বারবার সরব হয়েছে তৃণমূলও। যদিও বিজেপি বরাবরই এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, সিবিআই, ইডি হোক কিংবা এনআইএ, কেন্দ্রীয় এজেন্সিগুলি বরাবরই নিজের মতো করে তদন্ত করে। ইয়েচুরি অবশ্য এদিন অস্ত্র গুছিয়েই সাংবাদিক বৈঠকে বসেছিলেন। মোদী সরকারের বিরুদ্ধে তোলা অভিযোগের স্বপক্ষে তিনি টেনে আনেন তামিল ছবি ‘মরসল’-এর সংলাপ ঘিরে টাটকা বিতর্কের প্রসঙ্গ। বিজেপির চাপেই এই ছবি থেকে জিএসটির সমালোচনামূলক একটি সংলাপ ছাঁটতে রাজি হতে হয়েছে প্রযোজকদের। ছবির একটি জায়গায় জনপ্রিয় তামিল নায়ক বিজয়ের সংলাপ ছিল, সিঙ্গাপুরের লোকে ৭ শতাংশ জিএসটি দেয়। বিনামূল্যে চিকিৎসা পায়। ভারত সরকার ২৮ শতাংশ জিএসটি নেয়, কিন্তু, কেন বিনামূল্যে চিকিৎসা দিতে পারে না?  আমরা ওষুধের জন্য ১২ শতাংশ জিএসটি দিই, কিন্তু মদে জিএসটি নেই। দেশের সরকারি হাসপাতালগুলোয় অক্সিজেন সিলিন্ডার থাকে না! মোদীর চালু করা জিএসটির এই সমালোচনা শুনেই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি। দাবি তোলে এই সংলাপ বাদ দিতে হবে। তামিলনাড়ুর বিজেপি নেতা এইচ রাজা দাবি করেন, তিনি অনলাইনে মরসল দেখেছেন। এবং তিনি মনে করেন, ওই সংলাপ বাদ দেওয়াই উচিত। এর পাল্টা বিজেপি নেতা এইচ রাজার বিরুদ্ধে সুর চড়ান আরেক তামিল অভিনেতা বিশাল। তিনি অভিযোগ করেন, এই মন্তব্য করে বিজেপি নেতা এইচ রাজা আদতে পাইরেসিতে উৎসাহ দিচ্ছেন। সূত্রের দাবি, এর ২৪ ঘণ্টার মধ্যেই বিশালের প্রযোজনা সংস্থার অফিসে হানা দেন জিএসটি ইন্টেলিজেন্স শাখার অফিসাররা। যদিও, চেন্নাইয়ের ইন্টেলিজেন্স শাখার যুগ্ম অধিকর্তা পি ভি কে রাজশেখরের নামে জারি করা একটি বিবৃতিতে দাবি করা হয়, কোনও তল্লাশি অভিযান চালানো হয়নি। এই খবর ভুল। যদিও, বিরোধীরা এই দাবি মানতে নারাজ। বিরোধীদের দাবি, মোদী সরকারের অসহিষ্ণুতা এত চরমে পৌঁছেছে যে সিনেমাতে জিএসটির সমালোচনা পর্যন্ত তারা সহ্য করতে পারছে না! তাই যেই এর সমালোচনা করছে তার বাড়িতে এজেন্সি পাঠিয়ে ভয় দেখাচ্ছে। সব মিলিয়ে ফের একবার কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget