এক্সপ্লোর

ত্রিপুরায় চরিলাম কেন্দ্রে বিধানসভা নির্বাচন থেকে প্রার্থী প্রত্যাহার সিপিআইএম-এর

আগরতলা: নির্বাচন কমিশন ভোটগ্রহণ স্থগিত রাখার আর্জি খারিজ করে দেওয়ায় ত্রিপুরার চরিলাম কেন্দ্রে বিধানসভা নির্বাচন থেকে প্রার্থী প্রত্যাহার করে নিল সিপিআইএম। আজ ত্রিপুরার সিপিআইএম সম্পাদক বিজন ধর বলেছেন, ‘চরিলাম কেন্দ্রে বিজেপি ও আইপিএফটি হিংসার পরিবেশ তৈরি করেছে। সিপিআইএম প্রার্থী সেখানকার স্থায়ী বাসিন্দা হওয়া সত্ত্বেও বাড়ির বাইরে যেতে পারছেন না। নিরাপত্তা নিয়েও তিনি নির্বাচনী কেন্দ্রে ঘুরতে পারছেন না। এই অবস্থায় যে কোনও নির্বাচনই একতরফা হবে। ভোটগ্রহণ স্থগিত রাখার বিষয়ে আমাদের আবেদন নির্বাচন কমিশন খারিজ করে দেওয়ায় সর্বসম্মতভাবে আমরা নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ ত্রিপুরার নির্বাচন কমিশনের আধিকারিক দেবাশিস মোদক অবশ্য জানিয়েছেন, চরিলামে প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ছিল ২৬ ফেব্রুয়ারি। ফলে এখন আর সিপিআইএম প্রার্থী প্রত্যাহার করতে পারবে না। ইভিএম-এ সিপিআইএম-এর প্রতীক থাকবে। নির্ধারিত দিন-ক্ষণ মেনেই নির্বাচনী প্রক্রিয়া চলবে। গত ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে ৫৯টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণের এক সপ্তাহ আগে সিপিআইএম প্রার্থী রমেন্দ্রনারায়ণ দেববর্মার মৃত্যু হওয়ায় চরিলামে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। সোমবার সেখানে ভোটগ্রহণ করা হবে। নবনির্বাচিত উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বিজেপি প্রার্থী। তাঁর বিরুদ্ধে পলাশ দেববর্মাকে প্রার্থী করেছিল সিপিআইএম। তবে এরপরেই বিজেপি-র বিরুদ্ধে সন্ত্রাস ও হিংসার পরিবেশ তৈরি করার অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করে দেওয়ার আর্জি জানায় সিপিআইএম। সেই আর্জি খারিজ হয়ে গিয়েছে। এরপরেই নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত সিপিআইএম-এর। ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সুনীল দেওধর সিপিআইএম-এর অভিযোগ অস্বীকার করে বলেছেন, সন্ত্রাস ও হিংসার পরিবেশ তৈরি করার যে অভিযোগ করা হচ্ছে, সেটা ভিত্তিহীন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget