এক্সপ্লোর
কংগ্রেসে যোগ দিলেন ১৯৮৩-র বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সদস্য বিজেপি থেকে সাসপেন্ড সাংসদ কীর্তি আজাদ

নয়াদিল্লি: দলবিরোধী কার্যকলাপের দায়ে বিজেপি থেকে সাসপেন্ড হওয়া প্রাক্তন টেস্ট ক্রিকেটার কীর্তি আজাদ সোমবার সকালে রাহুল গাঁধীর সঙ্গে দেখা করে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিলেন। ১৯৮৩-র বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য, দ্বারভাঙার তৃতীয়বারের সাংসদ কীর্তি কংগ্রেস সভাপতির সঙ্গে সাক্ষাতের ছবি ট্যুইট করে লিখেছেন, আজ রাহুল গাঁধীর সামনে কংগ্রেসে যোগ দিলাম। চিরাচরিত মিথিলা রীতিতে তাঁকে অভ্যর্থনা জানিয়েছি। শুক্রবারই তাঁর কংগ্রেসে যোগদানের কথা ছিল। পুলওয়ামার ভয়াবহ নাশকতায় নিরাপত্তাকর্মীদের মৃত্যুর জেরে সেই অনুষ্ঠান বাতিল করা হয়।
आज सुबह कांग्रेस के राष्ट्रीय अध्यक्ष श्री @RahulGandhi जी ने मुझे कांग्रेस की सदस्यता ग्रहण कराई मैंने मिथिला की परंपरा में उनको मखाना की माला, पाग, चादर से सम्मानित किया।
Today in front of Shri Rahul Gandhi I joined the Congress I felicitated him in traditional Mithila style pic.twitter.com/B9DQwCM207
— Kirti Azad (@KirtiAzadMP) February 18, 2019
দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)-এ অনিয়মের অভিযোগ প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে কাঠগড়ায় তোলায় ২০১৫-য় তাঁকে সাসপেন্ড করে বিজেপি। কীর্তি প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা ভাগবত ঝা আজাদের ছেলে। অল্প কিছুদিনের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন ভাগবত। আরও পড়ুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
স্বাস্থ্য
























