এক্সপ্লোর

কাশ্মীরে আক্রান্ত সিআরপি, গাড়ি চালিয়ে দিল হামলাকারীদের ওপর, মৃত ১

শ্রীনগর: কাশ্মীরে পাথরবাজদের আক্রমণ থেকে বাঁচতে ৩ জনের ওপর গাড়ি চালিয়ে দিল সিআরপিএফ। এর ফলে উপত্যকায় নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। আহত ৩ জনের মধ্যে ১ জনের আঘাত গুরুতর ছিল, মারা গিয়েছে সে। শিগগিরই উপত্যকায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তার আগে গতকাল শ্রীনগরের নওহাট্টা এলাকায় ঘটেছে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, এক অফিসারকে নামিয়ে ছাউনিতে ফিরছিল সিআরপির ওই গাড়িটি। রাস্তায় সেটিকে ঘিরে ধরে বিক্ষোভকারীরা। যে ভিডিও ফুটেজ পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, পাথরবাজরা চলন্ত গাড়িটিতে ওঠার চেষ্টা করছে, গাড়ির চালক চেষ্টা করছেন, কোনওমতে বেরিয়ে আসতে। [embed]https://twitter.com/TejinderSsodhi/status/1002612984185647104[/embed] আর একটি ফুটেজে দেখা যাচ্ছে, গাড়ির ওপর খুব কাছ থেকে বৃষ্টির মত পড়ছে পাথর, ইটপাটকেল। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার বেশ কয়েকটি ছবিও ভাইরাল হয়ে গিয়েছে। এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর তীব্র সমালোচনা করেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। তিনি টুইট করেছেন, আগে ওরা জিপের সামনে মানুষকে বেঁধেছিল আর এখন প্রতিবাদীদের ওপর দিয়ে গাড়িই চালিয়ে দিচ্ছে। [embed]https://twitter.com/OmarAbdullah/status/1002594583807750145[/embed] যদিও জম্মু কাশ্মীর পুলিশ টুইট করে বলেছে, বিশেষ একটি ছবি পোস্ট করে যা প্রমাণ করার চেষ্টা করছে তা সম্পূর্ণ ঘটনা নয়। ঘটনার আরও ভিডিও ও ছবি পোস্ট করেছে তারা, তাতে দেখা যাচ্ছে, সিআরপির গাড়ির ওপর উত্তেজিত জনতা কীভাবে হামলা চালিয়েছিল। [embed]https://twitter.com/JmuKmrPolice/status/1002613833372856320[/embed]
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget