এক্সপ্লোর

ব্যাঙ্ক থেকে টাকা তোলার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আপাতত বহালই থাকতে পারে

নয়াদিল্লি: নোট বাতিলের পর পরিস্থিতি স্বাভাবিক হতে ৫০ দিন সময় চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই সময়সীমা আর হাতেগোনা কয়েকদিনের মধ্যেই শেষ হচ্ছে। কিন্তু নগদ জনিত সমস্যা নতুন বছরেও চলবে বলেই মনে করা হচ্ছে। অর্থমন্ত্রকের সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাজার থেকে পুরানো নোট তুলে নেওয়ার পর এখনও পর্যাপ্ত পরিমাণে নতুন নোট বাজারে এখনও আসেনি। তাই ব্যাঙ্ক ও এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আপাতত বহালই থাকবে। অর্থমন্ত্রকের এক পদস্থ আধিকারিক বলেছেন, ব্যাঙ্ক থেকে টাকা তোলার সর্বোচ্চ সীমা তুলে নেওয়া সম্ভব নয়। ব্যাঙ্কগুলিতে নতুন নোট যোগান দেওয়ার ব্যাপারে এখনও সময় প্রয়োজন। সেজন্য ব্যাঙ্ক থেকে নিয়ন্ত্রিত টাকা তোলার ব্যবস্থা বজায় রাখা প্রয়োজন। যদিও এরই মধ্যে আশার রুপোলি রেখাও দেখা যাচ্ছে। ব্যাঙ্ক থেকে টাকা তোলার সর্বোচ্চ সীমা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বর্তমানে প্রতি অ্যাকাউন্ট পিছু ব্যাঙ্ক থেকে সপ্তাহে সর্বোচ্চ ২৪ হাজার টাকা এবং এটিএম থেকে  দিনে ২,৫০০ টাকা তোলা যায়। অর্থমন্ত্রক সূত্রে জানা গেছে, এই সীমা সামান্য বাড়ানো হতে পারে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র সাম্প্রতিকতম তথ্য অনুযায়ী, ১১.৮ লক্ষ কোটি পুরানো নোট ব্যাঙ্কগুলিতে জমা পড়েছে। সিস্টেমে যোগান দেওয়া হয়েছে ৪ লক্ষ কোটি নতুন নোট। কিন্তু এরপরও নোটের স্বল্প যোগানের কারণে নিয়ন্ত্রিত টাকা তোলার চাহিদা মেটাতেও হিমশিম খাচ্ছে ব্যাঙ্কগুলি। সরকার অবশ্য জানিয়ে দিয়েছে, যত পরিমাণ পুরানো নোটে যত নগদ জমা পড়বে ততটাই আর নতুন নোটে বাজারে ফিরবে না। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান অরুন্ধতি ভট্টাচার্য জানিয়েছেন যে, নগদের সংকটের নতুন বছরের ফেব্রুয়ারির আগে সুরাহা হওয়ার সম্ভাবনা কম।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget