এক্সপ্লোর
দহি হান্ডিতে যোগ দিতে পারবে না নাবালকরা, নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: মহারাষ্ট্রে জন্মাষ্ঠমীতে দহিহান্ডি প্রথা পালনের ক্ষেত্রে যে শর্ত বম্বে হাইকোর্ট দিয়েছে তা শিথিল করতে নারাজ সুপ্রিম কোর্ট। এর আগে বম্বে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে, দহিহান্ডি-তে ১৮ বছরের কমবয়সীরা যোগ দিতে পারবে না এবং মানব পিরামিডের উচ্চতা ২০ ফুটের বেশি হবে না। এর আগে একটি মামলায় সুপ্রিম কোর্ট বম্বে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল। এ ব্যাপারে মহারাষ্ট্র সরকার আদালতের সিদ্ধান্তের ব্যাখ্যা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। মহারাষ্ট্র সরকারের এই আর্জির শুনানিতেই বম্বে হাইকোর্টের নির্দেশিকা বহাল রাখল সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) তুষার মেহতা যুক্তি দেন, ‘গোবিন্দ’ হলেন ভগবান কৃষ্ণ। তিনি ছেলেবেলায় মাখন চুরি করতেন। মানুষের মধ্যে বিশ্বাস রয়েছে যে, ১২-১৫ বছরের কিশোররাই গোবিন্দর ভূমিকা পালনের উপযুক্ত। কিন্তু ওই যুক্তি মানতে চায়নি সুপ্রিম কোর্ট। আদালত বলে, ভগবান কৃষ্ণর মাখন চুরির কথা জানা আছে কিন্তু তিনি যে অ্যাক্রোবেটিক করতেন তা জানা নেই। সুপ্রিম কোর্ট শেষপর্যন্ত বম্বে হাইকোর্টের নির্দেশই বহাল রাখে। নাবালকরা এই প্রথায় অংশ নিতে পারবে না বলে সাফ নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















