এক্সপ্লোর

নিয়মিত যোগাসন করলে শুক্রাণুর মান বাড়ে, বলছে এইমসের গবেষণা

নয়াদিল্লি: রোজ যোগাসন করলে শুক্রাণুর গুণগত মান বাড়ে। এইমসের একটি গবেষণায় এমনই জানা গিয়েছে। ২০০ জন পুরুষের উপর ৬ মাস ধরে এই গবেষণা চালানো হয়। দেখা গিয়েছে, নিয়মিত যোগাসন করার ফলে ২১ দিনের মধ্যেই অবসাদ, মানসিক চাপ কমে গিয়েছে। ৬ মাসের মধ্যে শুক্রাণুর ডিএনএ-র মান বেড়েছে। চিকিৎসা বিষয়ক আন্তর্জাতিক সাময়িকপত্র নেচার রিভিউ ইউরোলজিতে এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, শুক্রাণুর মান খারাপ হওয়ার অন্যতম প্রধান কারণ হল ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়া। ডিএনএ আবার ক্ষতিগ্রস্ত হয় অত্যধিক মানসিক চাপের কারণে। এইমসের অ্যানাটমি বিভাগের চিকিৎসক রিমা দাদা জানিয়েছেন, ‘একটি সুস্থ শিশুর জন্মের জন্য শুক্রাণুতে জেনেটিক উপাদানের মান ভাল হওয়া দরকার। ইডিওপ্যাথিক বন্ধ্যাত্বের কারণ হল শুক্রাণুর ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়া। সেটা হলে শিশুর স্বাস্থ্যের উপর ক্ষতিকারক প্রভাব পড়ার আশঙ্কা থাকে।’ এই চিকিৎসক আরও জানিয়েছেন, মানুষের শরীরে যত কোষ থাকে, তার মধ্যে শুক্রাণুই অক্সিডেটিভ চাপের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পরিবেশ দূষণ, বিভিন্ন ধরনের কীটনাশক, তড়িৎচুম্বকীয় বিকিরণ, সংক্রমণ, ধূমপান, মদ্যপান, মেদবাহুল্য ও ফাস্টফুডের ফলে অক্সিডেটিভ চাপ তৈরি হয়। তাই যাঁরা এই ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত, তাঁদের সাবধান হওয়া উচিত। জীবনযাত্রা বদল করলে এবং যোগাসন শুরু করলে শুক্রাণুর মান বাড়বে।

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget