এক্সপ্লোর

একই দামে ৬৭ শতাংশ বেশি ডেটার অফার ভোডাফোনের

নয়াদিল্লি: এয়ারটেল, আইডিয়া সেলুলার চার্জ কমানোয় তাদের সঙ্গে পাল্লা দিতে সংশোধিত স্কিম চালু করে গ্রাহক টানার রাস্তায় ভোডাফোন। তারা এ মাসে আগের দামেই টুজি, থ্রিজি ও ফোরজি পরিষেবায় ৬৭ শতাংশ বেশি ডেটা দেবে বলে জানাল। এক বিবৃতিতে ভোডাফোন জানিয়েছে, ৩ জিবি থ্রিজি বা ফোরজি মান্থলি রিচার্জ প্যাকের জন্য দিতে হয় প্রায় ৬৫০ টাকা। এবার এই দামেই ৫ জিবি ডেটা পাওয়া যাবে। অর্থাত্ অতিরিক্ত ৬৭ শতাংশ ডেটা মিলবে। এর ফলে যাঁরা কম মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন, সেইসব খদ্দের আরও সুলভে ইন্টারনেট পরিষেবার সুযোগ পাবেন। প্রথম ইন্টারনেট ব্যবহারকারীরাও অনলাইনে আসায় আগ্রহী হবেন। এয়ারটেল, আইডিয়া চার্জ কমানোর এক পক্ষকালের মধ্যেই এই পদক্ষেপ করল ভোডাফোন। তারা বলেছে, ৩৯ টাকায় ৫ দিনের টুজি স্যাশে প্যাকে এবার ১৬০ এমবি-র বদলে পাওয়া যাবে ২২৫ এমবি ডেটা। অর্থাত্ ৪১ শতাংশ বেশি ডেটা। ১২ টাকায় ১ দিনের বৈধতা থাকা থ্রিজি বা ফোরজি স্যাশে প্যাকে এবার ৩০ এমবি-র পরিবর্তে পাওয়া যাবে ৫০ এমবি ডেটা, অর্থাত্ ৬৭শ শতাংশ বেশি ডেটা। ভোডাফেন ইন্ডিয়ার ডিরেক্টর-কমার্শিয়াল সন্দীপ কাটারিয়া বলেছেন, ভোডাফোন ডিলাইটস আরও বেশি ডেটার অফার দিচ্ছে। আমরা চাই, আমাদের লক্ষ লক্ষ গ্রাহক পুরোদমে আমাদের নেটওয়ার্কের সুবিধা ভোগ করুন। বাছাই করা কয়েকটি প্রি-পেইড প্যাকে ৬৭ শতাংশ বাড়তি ডেটার সুবিধা থাকার ফলে গ্রাহকরা দারুণ উপকৃত হবেন। মোবাইল শিল্প মহলের খবর, মুকেশ অম্বানির রিলায়েন্স জিও ফোরজি এলওয়াইএফ হ্যান্ডসেটের দাম ২৫ শতাংশ কমিয়ে ২ হাজার ৯৯৯ টাকা করে দেওয়ার পর বাকিরা বাজার ধরে রাখতে ডেটা যুদ্ধে নেমেছে। রিলায়েন্স জিও সেটের সঙ্গে দিচ্ছে ফ্রিতে জিও সিম। সেইসঙ্গে তাদের অফার, ৯০ দিনের ফ্রি আনলিমিটেড ফোরজি মোবাইল ইন্টারনেট ও সিম কার্ডে ভয়েস কলিংয়ের সুবিধা।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget