এক্সপ্লোর

পাকিস্তানে দাউদের ঠিকানার হদিশ, ভারতের তথ্যপ্রমাণ আরও জোরাল হল, বলল বিদেশমন্ত্রক

নয়াদিল্লি: গত ২৩ বছর ধরে পাকিস্তান ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে। এবার ভারতের একটি সংবাদ চ্যানেল পাকিস্তানে কুখ্যাত সন্ত্রাসবাদী দাউদ ইব্রাহিমের বাসস্থানের খোঁজ পেয়েছে বলে দাবি করেছে। এই দাবির স্বপক্ষে ভিডিও প্রকাশ করেছে চ্যানেলটি। এর পরিপ্রেক্ষিতে বিদেশমন্ত্রক বৃহস্পতিবার বলেছে, ওই ভিডিও ভারতের হাতে থাকা তথ্যপ্রমাণকেই আরও জোরাল করল। ফেরার আন্ডারওয়ার্ল্ড ডনকে হাতে পেতে ভারত পাকিস্তানের সঙ্গে কথা চালিয়ে যাবে। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ আশা প্রকাশ করেছেন যে, ওই আন্তর্জাতিক জঙ্গিকে ভারতের হাতে তুলে দেবে পাকিস্তান। স্বরূপ বলেছেন, ভারত পাকিস্তানে দাউদের সম্ভাব্য বাসস্থানগুলি সহ বিভিন্ন তথ্য ইসলামাবাদের হাতে তুলে দিয়েছে। দাউদ রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘোষিত সন্ত্রাসবাদী। ভারতের আইনে সে পলাতক। তার ব্যাপারে অনেকবারই পাকিস্তানকে বিভিন্ন তথ্য দিয়েছে ভারত। উল্লেখ্য, ভারতীয় চ্যানেলটি পাকিস্তানে দাউদের থাকার বিষয়ে জলজ্যান্ত প্রমাণ পাওয়ার দাবি করেছে। দুই পাখতুন ব্যক্তিকে ব্যবহার করে দাউদের করাচির বাসস্থান চিহ্নিত করা হয়েছে। দাউদের বাংলোর ঠিকানা, ডি-১৩ ব্লক ৪ ক্লিফটন। দাউদের ব্যাপারে পাকিস্তানকে দেওয়া ভারতের দেওয়া ডসিয়ারে উল্লিখিত ঠিকানার সঙ্গে ওই ঠিকানার মিল রয়েছে। চ্যানেলটির দাবি, ভারতের ডসিয়ারে দেওয়া পাঁচটি ঠিকানাই তারা খতিয়ে দেখেছে। করাচির অভিজাত ওই এলাকায় যাকেই দাউদের বাড়ির কথা জিজ্ঞাসা করা হয়েছে, তারা সবাই  ডি-১৩ ব্লক ৪ ক্লিফটনের বাংলোর কথা জানিয়েছে বলে দাবি চ্যানেলের। দাউদের প্রাসাদোপম বাংলোর নিরাপত্তারক্ষী এবং করাচির পুলিশ অফিসারদের সঙ্গেও কথা বলেছে ওই চ্যানেলের দল। ক্লিফটনে দাউদের থাকার কথা সবাই স্বীকার করেছে বলে দাবি ওই চ্যানেলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget