এক্সপ্লোর

রাহুলকে খুনের 'হুমকি': এসপিজি, আইবি-কে সতর্ক করল কেন্দ্র

নয়াদিল্লি: কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীকে খুনের হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) এবং ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-কে সতর্ক করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্র সচিব রাজীব মেহরিষি এসপিজি ও আইবি-কে রাহুলের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভি নারায়ণস্বামী অভিযোগ করেন তাঁকে একটি চিঠি দিয়ে রাহুলকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এরপরেই তদন্ত এবং রাহুলের নিরাপত্তা বাড়ানোর দাবি নিয়ে আনন্দ শর্মা ও আহমেদ পটেলের নেতৃত্বে কংগ্রেস নেতারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহর দেখা করে রাহুলের নিরাপত্তা বাড়ানোর দাবি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়া এবং উপযুক্ত নিরাপত্তার আশ্বাস দেন। পুদুচেরিতে আগামী সোমবার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তার আগে মঙ্গলবার রাহুল সেখানে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে যাবেন বলে ঠিক আছে। সেখানেই তাঁকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি নারায়ণস্বামীর। তিনি বলেছেন, গত বৃহস্পতিবার তাঁর পুদুচেরির বাড়িতে তামিল ভাষায় লেখা একটি নামহীন চিঠি আসে। সেই চিঠিতে পুদুচেরিতে কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার জন্য কংগ্রেসকে দায়ী করে রাহুলের সভায় বিস্ফোরণ ঘটানোর হুমিক দেওয়া হয়েছে। ১৯৯১ সালে লোকসভা নির্বাচনের প্রচারের সময় তামিলনাড়ুতে এলটিটিই-র আত্মঘাতী বোমা বিস্ফোরণে রাহুলের বাবা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী নিহত হন। এরপর থেকেই দেশের সব প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের লোকেদের নিরাপত্তায় স্পেশাল প্রোটেকশন গ্রুপকে নিযুক্ত করা হয়েছে। তা সত্ত্বেও রাহুলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কংগ্রেস নেতৃত্ব। যদিও স্বরাষ্ট্র মন্ত্রক উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ২ । 'যাদের যাওয়ার, ২১ জুলাইয়ের আগে চলে যান', একলা হয়েও অনড় মমতা
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget