এক্সপ্লোর

চিকিৎসকরা মৃত ঘোষণার ৮ ঘণ্টা পর মারা গেলেন এই ব্যক্তি, মর্গে

হরিদ্বার: ডাক্তাররা বলেছিলেন মৃত। দেহ নিয়ে যাওয়া হয়েছিল মর্গে। জানা যাচ্ছে, সংশ্লিষ্ট মানুষটি তখনও জীবিত ছিলেন, মর্গের হিমশীতল ঠান্ডায় মৃত্যু হয় তাঁর। ডাক্তাররা মৃত ঘোষণা করার ৮ ঘণ্টা পরে। হরিদ্বারের একটি সরকারি হাসপাতালে ঘটেছে এই ঘটনা। পরদিন ময়নাতদন্তে সামনে আসে প্রকৃত সত্য। মৃতের আত্মীয়রা পুলিশে অভিযোগ করলে চিফ মেডিক্যাল অফিসার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। কৃষ্ণ কুমার নামে বছর চুয়াল্লিশের ওই ব্যক্তি স্থানীয় ভেল হাসপাতালের কর্মী ছিলেন। বুকে ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি, ১২ তারিখ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে এগারোটা নাগাদ চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। দেহ তখনই পাঠিয়ে দেওয়া হয় মর্গে। পরদিন বেলা দুটো নাগাদ হয় ময়নাতদন্ত। তাতে বেরিয়ে আসে চমকে দেওয়া সত্য। দেখা যায়, ময়না তদন্তের ৬ ঘণ্টা আগে কৃষ্ণ কুমারের মৃত্যু হয়, অর্থাৎ ১৩ তারিখ সকাল ৮টা নাগাদ। তার মানে মৃত ঘোষণার পর ৮ ঘণ্টার বেশি সময় জীবিত ছিলেন তিনি। চিকিৎসকদের বিরুদ্ধে মৃতের ভাই থানায় অবহেলার মৃত্যু ঘটানোর অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, মর্গে পরিবারের সদস্যরা দেখেন, কৃষ্ণ কুমারের দেহ মূত্রের মধ্যে ছিল, মুখে ছিল বমির দাগ। তাঁর বক্তব্য, সংশ্লিষ্ট চিকিৎসকদের খুনের দায়ে এখনই গ্রেফতার করতে হবে। প্রথমত তাঁরা তাঁর ভাইয়ের ঠিকমত চিকিৎসার ব্যবস্থা করেননি, দ্বিতীয়ত তাঁকে মুমূর্ষু অবস্থায় মর্গের বরুফে ঠান্ডায় পাঠিয়ে দিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ২ সিনিয়র চিকিৎসক ময়নাতদন্ত রিপোর্ট খতিয়ে দেখে ১ সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবেন। অভিযুক্ত চিকিৎসকরা অপরাধী প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী রিপোর্ট জমা পড়ার পরেই অভিযুক্ত চিকিৎসকদের গ্রেফতার করা সম্ভব।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget