এক্সপ্লোর

সব কৃষক নেতার ‘সিক্রেট’ ফাঁস করে দেব, হুমকি দিলেন লাল কেল্লা তাণ্ডবের অন্যতম অভিযুক্ত দীপ সিধু

লাল কেল্লা তাণ্ডবে দিল্লি পুলিশের এফআইআরে দীপের নাম রয়েছে। তারপর থেকেই গা ঢাকা দিয়েছেন তিনি।

  জলন্ধর: তিনি যদি নাম করে করে সকলের কেচ্ছা প্রকাশ করতে শুরু করেন তবে কৃষক নেতাদের মুখ লুকনোর জায়গা থাকবে না। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে পঞ্জাবের অভিনেতা-আন্দোলনকারী দীপ সিধু এই হুমকি দিলেন। সংযুক্ত কিষাণ মোর্চা অভিযোগ করেছিল, কৃষক বিক্ষোভকে ২৬ তারিখের তাণ্ডবের চেহারা দেওয়ায় দীপ সিধুর ভূমিকা রয়েছে, তিনি উসকানি দিয়েছিলেন। এরপরই দীপের এই অভিযোগ। রাত দুটো নাগাদ ফেসবুকে লাইভ করেন দীপ সিধু। সেখানে তিনি বলেন, তোমরা নির্লজ্জের মত আমাকে দোষ দিচ্ছ। তোমাদের সিদ্ধান্তের ভিত্তিতে লোকে ট্রাক্টর মিছিলে যোগ দিতে এসেছিল। তোমাদের কথা শুনেছিল। লাখ লাখ লোক কী করে আমার কথা শুনতে পারে? আমি যদি লাখো লোককে উসকানি দিতে পারি, তাহলে তোমরা কতটা পার, ভেবে দেখেছ? তোমরাই এতদিন বলেছ, দীপ সিধুর কোনও প্রভাব নেই, আন্দোলনে ভূমিকাও নেই। তাহলে আজ কী করে বলছ, আমি লাখ লাখ মানুষ নিয়ে এসেছি? লাল কেল্লা তাণ্ডবে দিল্লি পুলিশের এফআইআরে দীপের নাম রয়েছে। তারপর থেকেই গা ঢাকা দিয়েছেন তিনি। যদিও ফেসবুক লাইভে তাঁর দাবি, এখনও সিঙ্ঘু সীমানাতেই রয়েছেন। তিনি বলেছেন, আরও অনেক তথ্য ফাঁস করে দিতে পারেন কিন্তু কৃষক আন্দোলনের প্রতি তাঁর দায়বদ্ধতার কথা ভেবে তা করছেন না। ২৬ তারিখ লাল কেল্লায় তাণ্ডব হয়েছে বলেই স্বীকার করতে রাজি নন দীপ। তাঁর বক্তব্য, লাল কেল্লায় যাওয়া বিক্ষোভকারীদের সমর্থন করা উচিত, ধিক্কার দেওয়া নয়। তাঁর কথায়, কৃষক নেতারা যদি সেদিনের বিক্ষোভকারীদের পাশে দাঁড়াতেন তবে কেন্দ্রের ওপর আরও চাপ তৈরি করা যেত। ২৬ নভেম্বর ব্যারিকেড ভেঙে আমরা সরকারকে জাগিয়েছিলাম, ২৬ জানুয়ারি ফের সরকারের হুঁশ ফেরাতে পারতাম। কিন্তু তোমরা তো তা শুনবে না। কৃষক নেতাদের বলেছেন তিনি। কৃষক নেতাদের অভিযোগ, তিনি আরএসএস এজেন্ট। দীপ বলেছেন, কোনও আরএসএস বা বিজেপি চর বা যার ভোটে দাঁড়ানোর ইচ্ছে, সে কি ওখানে নিশাল সাহিব তুলবে? যারা সেদিন লাল কেল্লায় গিয়েছিল, তাদের সবাইকে তোমরা বিশ্বাসঘাতক তকমা দিচ্ছ, এতেই বোঝা যাচ্ছে, তোমাদের মতলব কতটা খারাপ। বলেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস

ভিডিও

Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE
Kolkata News | অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget