এক্সপ্লোর

কর্মরত ড্রাইভারের করোনা, দিল্লিতে সিআরপিএফ-এর গোটা সদর দফতর সিল

এবার করোনার থাবা দিল্লির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সদর দফতরে।

নয়াদিল্লি: এবার করোনার থাবা দিল্লির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সদর দফতরে। সংবাদসংস্থা প্রকাশিত খবর অনুযায়ী, ওই বিল্ডিংয়ে কর্মরত এক ড্রাইভারের করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই গোটা দফতর সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর রাজধানীর লোধি রোডে সিআরপিএফ-এর ওই বিল্ডিং সম্পূর্ণভাবে স্যানিটাইজ করা হবে।

শনিবার দেশের সবথেকে প্রাচীন আধাসামরিক বাহিনীর সদর দফতর থেকে জানিয়ে দেওয়া হয়, ব্যাটালিয়নের ১২২ জন জওয়ান করোনা আক্রান্ত। বিগত দুই সপ্তাহ ধরে তাঁদের করোনা পরীক্ষা হয় এবং এঁদের প্রত্যেকের রিপোর্ট পজিটিভ আসে। সিআরপিএফের তরফে আরও বলা হয়, ৩১ ব্যাটালিয়নের জওয়ানরা বেশি সংখ্যায় আক্রান্ত হওয়ার কারণেই গোটা সদর দফতর সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, আরও ১০০ জন জওয়ানের করোনা পরীক্ষা করা হয়েছে, সেই রিপোর্ট এখনও হাতে আসেনি। রাজধানীর মণ্ডাবলীতে আক্রান্ত জওয়ানদের চিকিৎসা চলছে। জওয়ানদের এভাবে একের পর এক করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের।

দিল্লিতে শুধু  সিআরপিএফ-এর সদর দফতরই নয়, ৪৮ ঘণ্টার জন্য সিল করে দেওয়া হয়েছে নীতি আয়োগের অফিসও। মঙ্গলবারই নীতি আয়োগের তরফে ট্যুইট করে জানিয়ে দেওয়া হয়, এক কর্মচারীর করোনা রিপোর্ট পজিটিভ আসায় গোটা ভবন সিল করা হল। স্বাস্থ্য দফতরের নির্দেশিকা মেনেই বাকি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget