এক্সপ্লোর

দিল্লি হাইকোর্টে জেএনইউ পড়ুয়াদের স্বস্তি, আপাতত পুরনো ফি-তেই সিমেস্টার

দিল্লি হাইকোর্টে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-র পড়ুয়াদের স্বস্তি। শুক্রবার দিল্লি হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশ, পুরানো নিয়মেই উইনটার সেশনের জন্য এক সপ্তাহের মধ্যে পড়ুয়ারা রেজিস্ট্রেশন করতে পারবেন। এক্ষেত্রে কোনও লেট ফি ধার্য হবে না।

নয়াদিল্লি: দিল্লি হাইকোর্টে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-র পড়ুয়াদের স্বস্তি। শুক্রবার দিল্লি হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশ, পুরানো নিয়মেই উইনটার সেশনের জন্য এক সপ্তাহের মধ্যে পড়ুয়ারা রেজিস্ট্রেশন করতে পারবেন। এক্ষেত্রে কোনও লেট ফি ধার্য হবে না। ৯০ শতাংশ পড়ুয়াই ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন উল্লেখ করে বিচারপতি রাজীব শাদকার বলেছেন, বাকি দশ শতাংশ পড়ুয়া পুরানো নিয়ম অনুসারে এক সপ্তাহের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। তাঁদের ক্ষেত্রে কোনও লেট ফি ধার্য হবে না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ দায়ের করা পিটিশনের শুনানিতে এই মন্তব্য করেন বিচারপতি। হস্টেল ম্যানুয়ালের সংশোধনকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সংসদ। তাদের যুক্তি, এই সংশোধন অসাধু, একরতফা, অবৈধ এবং তা পড়ুয়াদের ক্ষেত্রে ক্ষতিকারক প্রভাব ফেলবে। আদালত এই মামলায় মানব সম্পদ উন্নয়নমন্ত্রকের মাধ্যমে কেন্দ্র ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-কে পক্ষ করেছে। এই মামলায় সংশ্লিষ্ট পক্ষগুলিকে নোটিশ জারি করেছে আদালত এবং জবাব দেওয়ার জন্য দুই সপ্তাহের সময় দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি ২৮ ফেব্রুয়ারি। ছাত্র সংসদের আইনজীবী আদালতকে বলেছেন, ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা না করেই হস্টেল ম্যানুয়ালের বদল ঘটানো হয়েছে। তিনি আরও বলেন, ভয়ের বশবর্তী হয়েই অনেক পড়ুয়া বর্দ্ধিত ফি জমা দিয়েছেন। কারণ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল যে, বর্দ্ধিত ফি না দিলে পরিষেবা প্রত্যাহার করে নেওয়া হবে। অন্যদিকে, অতিরিক্ত সলিসিটর জেনারেল পিঙ্কি আনন্দ আদালতে বলেন, সার্ভিস ও ইউটিলিটি চার্জ ২০২০-র ৯ জানুয়ারি ইউজিসি-র সার্কুলারের মাধ্যমে মকুব করা হয়েছে। ছাত্র সংসদের আইনজীবী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সংরক্ষিত অংশের কোনও সংজ্ঞা জারি করেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget