এক্সপ্লোর
দুর্নীতিতে সায় নয়, এনডিএমসি-র ল' অফিসারকে প্রকাশ্যে গুলি করে খুন

নয়াদিল্লি: দুর্নীতিতে সায় না দেওয়ায় দিল্লিতে এনডিএমসি-র সহকারি ল' অফিসারকে গুলি করে খুন। পার্কিংয়ে গাড়ি রাখার সময় দুই বাইক আরোহী দুষ্কৃতী এম এম খানকে লক্ষ্য করে গুলি চালায়। সূত্রের খবর, কনট প্লেসের একটি হোটেলের ৩০০ কোটি টাকা জরিমানা মকুব করে দেওয়ার জন্য এনডিএমসি-র সহকারি ল' অফিসারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। পাশাপাশি, এ কাজের জন্য তাঁকে তিন কোটি টাকা ঘুষ দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়। কিন্তু প্রস্তাব খারিজ করে দেন ওই অফিসার। নিজের দফতর থেকেও তাঁর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল বলে পরিবারের দাবি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।
Before You Go
CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার





















