এক্সপ্লোর

হৃৎপিন্ড নিয়ে পাড়ি অ্যাম্বুলেন্সের, ট্রাফিক পুলিশের সহায়তায় ১৮ কিমি পেরোল ১৬ মিনিটে

নয়াদিল্লি: পারেনি কলকাতা, করে দেখাল দিল্লি। অঙ্গ প্রতিস্থাপনের জন্য যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হত হৃৎপিন্ড। ট্রাফিক পুলিশের সহায়তায় গ্রিন করিডোর সেট আপে ১৮ কিমি দূরত্ব পাড়ি দিল অ্যাম্বুলেন্স। তাও আবার মাত্র ১৬ মিনিটে। প্রসঙ্গত, জয়পুরে এক ব্যক্তির ব্রেন ডেথ হওয়ার পর তাঁর পরিবার অঙ্গ দানের সিদ্ধান্ত নেন। তাঁরই অঙ্গ দিয়ে অপর এক রোগীর প্রাণ বাঁচাতে চার্টার্ড প্লেনে দিল্লি আসেন একদল ডাক্তার। ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লির নিউ ফ্রেন্ডস্ কলোনির একটি বেসরকারি হাসপাতালে প্রতিস্থাপনের জন্য নিয়ে যাওয়া হয় হৃৎপিন্ড। ব্যস্ত সময়ে গোটা রাস্তা পাড়ি দিতে সময় লেগেছে মাত্র ১৬ মিনিট। গোটাটাই সম্ভব হয়েছে ট্রাফিক পুলিশের সহায়তায়। ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনার হরেন্দ্র সিংহ জানিয়েছেন, একটি বিশেষ বাক্সের মাধ্যমে বিমানবন্দরে এসে পৌঁছয় হৃৎপিন্ডটি। তৎক্ষণাৎ গ্রিন করিডরের মাধ্যমে রাস্তা ফাঁকা করে তা পৌঁছে দেওয়া হয় হাসপাতালে। অ্যাম্বুলেন্সটি পথে কোথাও যাতে না আটকায়, তার জন্য রাস্তার বিভিন্ন জায়গায় মোতায়েন ছিল ট্রাফিক দল। তাঁদেরই সহযোগিতায় ১৮ কিমি রাস্তা নিমেষে পাড়ি দিতে পারে অ্যাম্বুলেন্সটি। প্রসঙ্গত, সম্প্রতি, ব্রেন ডেথের পর মায়ের কিডনি ও চোখ দান করতে গিয়ে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে বলে দাবি করেন কলকাতার বাসিন্দা প্রসেনজিৎ সরকার। অঙ্গদানের পর তা প্রতিস্থাপন করতে দ্রুত অন্য হাসপাতালে সেই অঙ্গ নিয়ে যাওয়ার জন্য, যে পুলিশি সহযোগিতার প্রয়োজন হয়, অর্থাৎ রাস্তা ফাঁকা করে গ্রিন করিডর তৈরি করে দেওয়া হয়, এক্ষেত্রে তেমন কিছুই করা হয়নি বলে অভিযোগ করেন মৃত শোভনা সরকারের ছেলের। তাঁর দাবি, মায়ের দেহ নিয়ে পিয়ারলেস থেকে বেলভিউ হাসপাতালে পৌঁছতে সময় লেগেছে ৪৫ মিনিট!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget