এক্সপ্লোর

লাভজনক পদ: কোনও প্রকার সুরক্ষা দেওয়া সম্ভব নয়, জানাল দিল্লি হাইকোর্ট, আবেদন প্রত্যাহার ২০ আপ বিধায়কের

নয়াদিল্লি:  দিল্লি হাইকোর্ট থেকে আবেদন প্রত্যাহার করলেন লাভজনক পদ রাখার দায়ে সদস্যপদ খারিজ হওয়া আম আদমি পার্টির ২০ বিধায়ক।

এদিন উচ্চ আদালত থেকে খালি হাতেই ফিরতে হয় বিধায়কদের। হাইকোর্ট জানিয়ে দেয়, বর্তমান পরিস্থিতিতে বিধায়কদের কোনও প্রকার সুরক্ষা দেওয়া সম্ভব নয়। এরপরই আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন ২০ জন বিধায়ক।

বিধায়ক থাকার পাশাপাশি সংসদীয় সচিবের মত লাভজনক পদ ধরে রাখার অভিযোগ ওঠে ২০ জনের বিরুদ্ধে। যার জেরে তাঁদের বিধায়ক পদ খারিজ করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কমিশনের সুপারিশ গ্রহণ করে তাতে সিলমোহর দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই প্রেক্ষিতে আবার গতকাল, বিধায়কদের সদস্যপদ খারিজের নির্দেশিকা জারি করে কেন্দ্র।

সদস্যপদ খারিজ হওয়া বিধায়করা জানান, নির্বাচন কমিশনের নির্দেশের বিরুদ্ধে তাঁরা দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। কিন্তু, পরবর্তীকালে, রাষ্ট্রপতি সেই নির্দেশে শিলমোহর দেওয়ায়, এখন ওই আবেদনের কৌনও বৈধতা থাকল না। তাই তাঁরা ওই আবেদন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও, একইসঙ্গে এ-ও জানিয়ে দেন, নতুন আবেদন নিয়ে উচ্চ আদালেতর দ্বারস্থ ফের হবেন।

প্রসঙ্গত, ২১ জন বিধায়কের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন প্রশান্ত পটেল। তাঁর প্রশ্ন ছিল, বিধায়ক পদের পাশাপাশি, কী করে এই ২১ জন সংসদীয় সচিবের মতো ‘লাভজনক পদ’ ধরে রেখেছেন?

আবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতিকে মতামত জানাতে গিয়ে ২১ বিধায়কের সদস্যপদ খারিজ করার সুপারিশ করে কমিশন। এরমধ্যে, পঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য আগেই নিজের বিধায়ক পদ ছেড়ে দেওয়ায় রাজৌরি গার্ডেনের বিধায়ক জার্নেল সিংহের বিরুদ্ধে অভিযোগ নস্যাৎ হয়ে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly Elections 2026: ‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
BJP Second Candidate List : BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
SBI Customers Alert: SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ২ : শাসক থেকে বিরোধী, প্রার্থীতালিকা নিয়ে জেলায়-জেলায় ক্ষোভ | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ১: এবার একধাক্কায় ১১ জন জেলাশাসক বদল ! | ABP Ananda LIVE
ABP Brand Excellence Award: এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস' ২০২৬,বিশেষভাবে সম্মানিত করা হল ঐতিহ্য় ও আধুনিকতায় মোড়া ৬টি ব্র্য়ান্ডকে
Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Assembly Elections 2026: ‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
BJP Second Candidate List : BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
SBI Customers Alert: SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Fatty Liver Cure : ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
LPG Crisis : আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
Embed widget