এক্সপ্লোর

পুরুষের শরীরে জরায়ু-ডিম্বাশয়! কেটে বাদ দেওয়া হল অস্ত্রোপচারের মাধ্যমে

উদয়পুর:  বাইশ বছরের এক তরুণের শরীরে ছিল নারীর জননতন্ত্র। চিকিত্সকদের ভাষায় ওই তরুণ পিএমডিএস রোগে আক্রান্ত। বেশ কয়েকমাস ধরে উদয়পুরে ওই তরুণের চিকিত্সাও চলছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, প্রথমে তরুণের শরীরে নারীর জননতন্ত্র দেখে অবাকই হয়েছিলেন চিকিত্সকরা । নাম প্রকাশে অনিচ্ছুক ওই তরুণের পেট থেকে জরায়ু, ডিম্বাশয় এবং সার্ভিক্স সফল অস্ত্রোপচারের মাধ্যমে সরিয়ে ফেলেছে চিকিত্সকরা। আপাতত ওই তরুণ সুস্থ হয়ে উঠছেন এবং স্বাভাবিক জীবনে ফিরতে চান বলেও জানিয়েছেন। পরে বিয়ে করারও পরিকল্পনা রয়েছে তাঁর। যে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ওই তরুণের ওপর এই অস্ত্রোপচার করেছেন, তিনি জানিয়েছেন, তাঁর কেরিয়ারে এই প্রথম তিনি এধরনের অস্ত্রোপচার করলেন। চিকিত্সা বিজ্ঞানের ইতিহাসে এমন ধরনের মাত্র চারশোটি কেসই এখনও পর্যন্ত ঘটেছে। ওই স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা গোয়েল জানিয়েছেন, তিনি একজন মহিলার দেহে অস্ত্রোপচার করতে স্বচ্ছন্দ। কিন্তু একজন পুরুষের দেহে কোথায় জরায়ু রয়েছে, এবং কেটে বাদ দিলে তাঁর শরীরের ওপর কী প্রভাব পড়তে পারে, তাই নিয়ে তিনি একটু হলেও চিন্তিত ছিলেন। তবে বুধবার তিনি ইউরোলজিস্ট ডক্টর মনীষ ভট্টকে সঙ্গে নিয়ে এই অস্ত্রোপচার সফলভাবে সম্পূর্ণ করলেন। ওই তরুণ মূলত পার্সিসটেন্ট মুলেরিয়ান ডাক্ট সিনড্রোমে আক্রান্ত ছিলেন। পিএমডিএস-এ আক্রান্ত পুরুষের শরীরে নারী এবং পুরুষ দুজনেরই জননতন্ত্র থাকে। তবে নারী জননতন্ত্র থাকলেও, ওই সমস্ত পুরুষদের ক্রোমোজম এবং যৌনাঙ্গ যেমন থাকার তেমনই থাকে। আনডিসেনডেড টেস্ট এবং ফ্লেশি হার্নিয়ার উপস্থিতিই এই রোগের প্রথম উপসর্গ। জরায়ু এবং ফ্যালোপিয়ান টিউব চিকিত্সা চলাকালে আবিষ্কার করা হয়। ১৮ মাস থেকে ২৯ বছর বয়সি তরুণদের দেহে এধরনের অস্বাভাবিকতা থাকলে চিকিত্সা করা সম্ভব বলে জানিয়েছেন চিকিত্সকরা। তবে তরুণের মা-বাবা এর উপস্থিতির কথা জানলেও, এখন তরুণের বিয়ে দেবেন বলে এই অস্ত্রোপচার করিয়ে নিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget