এক্সপ্লোর

ডোকালাম ইস্যুর সমাধান শীঘ্রই, বিশ্বাস করি ইতিবাচক পদক্ষেপ করবে চিনও: রাজনাথ

নয়াদিল্লি: ভারত ও চিনের মধ্যে ডোকালাম ঘিরে চলতি বিরোধ, সংঘাতের সমাধান হবে শীঘ্রই এবং চিনও সমস্যা মেটাতে ইতিবাচক পদক্ষেপ করবে বলে তিনি নিশ্চিত। ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (আইটিবিপি)-এর এক অনুষ্ঠানে বললেন রাজনাথ সিংহ। ভারত সব প্রতিবেশীর সঙ্গেই সুসম্পর্ক, শান্তি চায়, কখনই কাউকে আগ্রাসন বা আক্রমণের রাস্তায় হাঁটে না,  এই বার্তা দিতে চান বলেও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে অবশ্য তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভারতের নিরাপত্তাবাহিনীর দেশের সীমান্ত, ভূখণ্ড রক্ষায় সক্ষম। তিনি বলেন, ভারতের সীমান্ত সুরক্ষিত রাখার যাবতীয় ক্ষমতা আমাদের বাহিনীর আছে। এমন কোনও বিশ্বশক্তিই নেই যার ভয়ে ভারত গুটিয়ে যাবে। ভারতের সকলের সঙ্গে বন্ধু হয়ে, মিলেমিশে থাকার মানসিকতার প্রমাণ হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০১৪ সালের মে মাসের শপথ গ্রহণ অনুষ্ঠানে সব প্রতিবেশী দেশের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানোর বিষয়টি উল্লেখ করেন রাজনাথ। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত ৪০৫৭ কিমি দীর্ঘ ভারত-চিন সীমানা টহল দেন আইটিবিপি জওয়ানরা। গত ১৫ আগস্ট লাদাখে চিনের নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ, পাথর ছোঁড়াছুড়ির ঘটনায় জড়িয়ে পড়া ভারতীয় বাহিনীতে ছিলেন আইটিবিপি জওয়ানরা। লাদাখের পাংগং-এ দুদেশের বাহিনীর মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তির পর সিকিমের ডোকালাম নিয়ে সংঘাত আরও চরমে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। ডোকালামে চিনা সেনাবাহিনীকে রাস্তা নির্মাণে ভারতীয় সেনারা বাধা দেওয়ায় চলতি সংঘাতের শুরু। চিনের দাবি, নিজেদের ভূখণ্ডেই তারা রাস্তা বানাচ্ছিল। বিতর্কিত ওই এলাকা থেকে অবিলম্বে সেনা সরাতে হবে ভারতকে। ভারতের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে চিনের সরকারি মিডিয়ায় ডোকালাম নিয়ে একাধিক নিবন্ধ ছাপা হয়েছে, যার আক্রমণ ও কটাক্ষ, বিদ্রূপের নিশানা ভারত। ভূটান ডোকালাম তাদের বলে জানালেও চিনের দাবি, ওটা তাদের জায়গা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget