এক্সপ্লোর

মোদী ছাড়া গতি নেই, বিজেপিতে যোগদানের ইঙ্গিত ওম পুরীর

নয়াদিল্লি: বিজেপিতে যোগদানের ইঙ্গিত দিলেন বলিউড অভিনেতা ওম পুরী। তিনি বলেছেন, নরেন্দ্র মোদীর শরনাপন্ন হওয়া ছাড়া তো আর উপায় নেই। একসময় অণ্না হজারের দুর্নীতি বিরোধী আন্দোলনে সামিল হয়েছিলেন ওম পুরী। এখন তিনি মোদীর প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেছেন, ‘অন্যদের তো দেখা হয়ে গিয়েছে। এখন মোদীর কোলে বসা ছাড়া আর অন্য কোনও বিকল্প নেই’। তাঁর আগামী সিনেমা ‘মরাঠাওয়াড়া’-র প্রচারে সাংবাদিক বৈঠকে ওম পুরী কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকেও একহাত নিয়েছেন। তিনি বলেছেন, ‘সনিয়া গাঁধী তাঁর ছেলেকে প্রধানমন্ত্রী করতে চাইছেন। কিন্তু তাঁর বয়স ও অভিজ্ঞতা দেখুন। তিনি কী বলেন, তা দেখুন। আমরা কি পাগল? প্রণব মুখোপাধ্যায় খুবই অভিজ্ঞ ও শিক্ষিত নেতা। কংগ্রেসে তিনি দীর্ঘদিন ধরে ছিলেন। আপনার ছেলেকে প্রধানমন্ত্রী করতে তাঁকে রাষ্ট্রপতি করে দিলেন’। বলিউডের এই প্রবীণ অভিনেতার অভিযোগ, ‘১৫ বছর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে হাতের পুতুল করে রেখেছিলেন সনিয়া। মনমোহন তো লোকজনের চোখের দিকে তাকাতেন না, কথাও বলতেন না’। মোদী অন্তত এরকম নয় বলেও মন্তব্য করেছেন ওম পুরী। তিনি সমস্ত সাংসদদের ‘মরাঠাওয়াড়া’ সিনেমাটি দেখার আর্জি জানিয়েছেন। ওম পুরী বলেছেন, বহু গবেষণার পর এই সিনেমা তৈরি করা হয়েছে। সিনেমায় খরা-পীড়িত মরাঠাওয়াড়ার এক কৃষকের ভূমিকায় অভিনয় করেছেন। ওম পুরী বলেছেন, কৃষকদের সমস্যার সুরাহা না হলে তা দেশের পক্ষে লজ্জাজনক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'
Tollywod News: টলিপাড়ার জট কাটাতে নন্দনে বৈঠকে বিজেপির ৪ বিধায়ক | ABP Ananda Live
BJP Government : ৩ তৃণমূল-ত্যাগীর রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ। ABP Ananda live
21st July: ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে গান্ধী মূর্তির পাদদেশে 'ঋতব্রত-তৃণমূল | TMC News
CPIM Leader Arrested in Baruipur Case : উস্কানি-দাঙ্গা, বারুইপুর গণপ্রহার-কাণ্ডে একাধিক অভিযোগ লাহেকের বিরুদ্ধে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget