এক্সপ্লোর

মহারাষ্ট্র: কাল রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গড়তে চাইতে পারে কং-এনসিপি ও শিবসেনা

তবে সূত্রের খবর, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সনিয়া গাঁধী, শরদ পওয়ার ও উদ্ধব ঠাকরে।

মুম্বই: মহারাষ্ট্রে সম্ভবত চূড়ান্ত হয়ে গেল শিবসেনা ও এনসিপি-কংগ্রেস শাসন। শোনা যাচ্ছে, ১৭ তারিখ বাল ঠাকরের মৃত্যুবার্ষিকীতে জোটের ব্যাপারে চূড়ান্ত ঘোষণা হবে। শিবসেনা অভিন্ন ন্যূনতম নীতির খসড়ায় মুখ্যমন্ত্রিত্ব ও উপ মুখ্যমন্ত্রিত্ব সংক্রান্ত যে প্রস্তাব রেখেছে তা মেনে নিয়েছে এনসিপি-কং জোট। ঠিক হয়েছে, মুখ্যমন্ত্রী থাকবেন সেনার আর আড়াই বছর ধরে উপ মুখ্যমন্ত্রিত্ব পাবে কংগ্রেস ও এনসিপি। এবার এই খসড়া পাঠানো হবে শরদ পওয়ার, উদ্ধব ঠাকরে ও সনিয়া গাঁধীর কাছে, চূড়ান্ত সিলমোহরের জন্য। তবে উদ্ধব না আদিত্য- সেনার কে মুখ্যমন্ত্রী হবেন তা এখনও পরিষ্কার নয়। মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার ৩ দিন পর ফের সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে পুরো দমে। গতকাল প্রথম সরকার গঠনের জন্য শিবসেনা, এনসিপি ও কংগ্রেস নেতারা এক সঙ্গে বসেন। তৈরি হয় অভিন্ন ন্যূনতম নীতির খসড়া। তবে সূত্রের খবর, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সনিয়া গাঁধী, শরদ পওয়ার ও উদ্ধব ঠাকরে। শোনা যাচ্ছে, খসড়া অনুযায়ী, শিবসেনা প্রস্তাব দিয়েছে, তারা মুখ্যমন্ত্রী পদ পাবে। কংগ্রেস ও এনসিপি পাবে উপ মুখ্যমন্ত্রীর পদ, আড়াই বছর ধরে। শিবসেনা নাকি দফতর ভাগ বাঁটোয়ারারও প্রস্তাব দিয়েছে, তারা বলছে, স্বরাষ্ট্র ও ডেপুটি স্পিকারের পদ এনসিপি পাবে, কর ও বিধানসভা অধ্যক্ষের পদ যাবে কংগ্রেসের কাছে। অর্থ, নগরোন্নয়ন ও বিধান পরিষদের অধ্যক্ষের পদ সেনা নিজেদের হাতে রাখতে চায়। এর মধ্যে তাৎপর্যপূর্ণ টুইট করেছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। চার লাইন শায়েরি আউড়ে নাম না করে বিজেপিকে আক্রমণ করেছেন তিনি। এর মধ্যে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেন দেবেন্দ্র ফড়ণবীশ। তিনি আবার তাঁদের আশ্বাস দিয়েছেন, মহারাষ্ট্রে বিজেপিরই সরকার হবে। ২১ দিন ধরে মহারাষ্ট্র রাজনীতিতে অচলাবস্থা চলছে। কোনও দলই বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ গরিষ্ঠতা না পাওয়ায় কারা সরকার গড়বে, তা নিয়ে চলছে দড়ি টানাটানি। অশান্তির জেরে দীর্ঘদিনের পুরনো বিজেপি-শিবসেনা জোট পর্যন্ত ভেঙে গিয়েছে, সেনা এখন তাদের পুরনো দুশমন কংগ্রেস ও এনসিপির হাত ধরতে চায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget