এক্সপ্লোর

অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে বিদেশি মুদ্রা পাচার, গ্রেফতার জেট বিমানসেবিকা হাওয়ালা-চক্রের সদস্য

নয়াদিল্লি: ৩ কোটি টাকার বেশি মূল্যের বিদেশি মুদ্রা পাচার করতে গিয়ে ধৃত জেট এয়ারওয়েজের বিমানসেবিকা বড়সড় আন্তর্জাতিক হাওয়ালা সিন্ডিকেটের সদস্য। এমনটাই জানাল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)।

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল হংকংগামী জেট এয়ারওয়েজের ওই বিমানসেবিকাকে আটক করেন গোয়েন্দারা। তাঁর চেকড-ইন ও হ্যান্ড ব্যাগেজ পরীক্ষা করতেই গোয়েন্দাদের চক্ষু চড়কগাছ। অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়া অবস্থায় উদ্ধার করা হয় ৪ লক্ষ ৮০ হাজার ২০০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় সওয়া তিন কোটি টাকা।

জেরায় মহিলা স্বীকার করেন, তিনি এক আন্তর্জাতিক হাওয়ালা সিন্ডিকেটের হয়ে কাজ করেন। অতীতে তিনি দিল্লির এক হাওয়ালা অপারেটের থেকে বহুবার বিদেশি মুদ্রা পাচার করেছেন। ডিআরআই জানিয়েছে, গ্রেফতার বিমান সেবিকা কালো টাকার বদলে দেশে সোনা নিয়ে আসার কাজ করছিলেন।

তিনি জানান, দিল্লির বিবেক বিহার এলাকার  বাসিন্দা অমিত মালহোত্র নামে এই চক্রের একজন তাঁর সঙ্গে আলাপ করে এই কাজের দায়িত্ব দেয়। চোরাচালান হওয়া গোটা টাকার ১ শতাংশ কমিশন হিসেবে পেতেন তিনি। গত ২ মাসে হংকং-এ সাতটি উড়ানে তিনি মোট ১০ লাখ মার্কিন ডলার পাচার করেছেন বলেও জানান ওই বিমানসেবিকা।

কিন্তু কীভাবে এত টাকা বিমানকর্মীদের নজর এড়িয়ে সহজে পাচার হত? জানা গিয়েছে, টাকাগুলি তিনি মুড়ে ফেলতেন অ্যালুমিনিয়াম ফয়েলে, ফলে তা স্ক্যানারের চোখে পড়ত না।

জেরায় ওই বিমানসেবিকা আরও জানান, দিল্লির বেশ কয়েকজন স্বর্ণ ব্যবসায়ীদের থেকে এধরনের বিদেশি মুদ্রা সংগ্রহ করত মালহোত্র। এরপর বিভিন্ন বিমানসেবিকার মাধ্যমে তা পাচার করত নির্ধারিত জায়গায়। সেখান থেকে বেআইনিভাবে সোনা দেশে নিয়ে আসা হত।

ডিআরআই জানতে পেরেছে, জেট এয়ারওয়েজের বেশ কয়েকজন ক্রু সদস্যের সঙ্গে ৬ মাস আগে আলাপ করে মালহোত্র। মঙ্গলবার মালহোত্রকেও গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করে গোটা চক্রের বিষয়ে জানার চেষ্টা চালানো হচ্ছে।

এদিন ধৃতদের আদালতে পেশ করা হলে, তাঁদের ২ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠান বিচারক। জেট এয়ারওয়েজও বিবৃতি দিয়ে স্বীকার করে নিয়েছে এ কথা। জানিয়েছে, তদন্ত রিপোর্ট হাতে এলে বিমানসংস্থা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবে।

সেরা শিরোনাম

Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ

ভিডিও

Humayun Kabir: এবার কি হুমায়ুন কবীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা শুধুই সময়ের অপেক্ষা? | ABP Ananda
West Bengal Assembly: বিধানসভায় পাস হয়ে গেল OBC সংরক্ষণ সংশোধনী বিল | OBC Bill | ABP Ananda
Humayun Kabir News: বারবার বেলাগাম হুমায়ুন কবীরের বিরুদ্ধে রেজিনগর ও শক্তিপুর থানায় জোড়া FIR দায়ের
Suvendu Adhikari: 'এটাই ওর শেষ বক্তব্য,জোড়া FIR আছে',বিধানসভায় হুমায়ুনকে 'আল্টিমেটাম' মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee : DJ-মামলায় আজ ভয়েস টেস্ট, হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজই শুনানির সম্ভাবনা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Pune News: ‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
Shreyas Iyer: একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
Cabinet Reshuffle News: মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
Embed widget