এক্সপ্লোর

নবাবের শহর লখনউ! ড্রোনের মাধ্যমে বাড়িতে পৌঁছে গেল গরম চা

লখনউ: নবাবের শহর লখনউ। নবাবি মেজাজ ও মর্জির অনেক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভুলভুলাইয়ার এই শহরে। নবাবদের স্মৃতি জড়িত লখনউয়ে প্রথমবার ড্রোন উড়িয়ে পৌঁছে দেওয়া হল গরম চা। এই ড্রোন যিনি তৈরি করেছেন তিনি বিক্রম। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও তেলঙ্গানা সরকারের হয়ে কাজ করেন তিনি। ২০১৫-তে ড্রোন তৈরির কাজ শুরু করেন আইআইটি কানপুরের প্রাক্তনী বিক্রম। ভিন্ন ভিন্ন ক্ষেত্রের জন্য ড্রোন তৈরি করেন তিনি। এবার লখনউয়ের একটি নয়া খাবার সরবরাহকারী সংস্থার জন্য তিনি ওই ড্রোন তৈরি করেছেন বলে জানিয়েছেন বিক্রম। অনলাইন কাকা নামের ওই স্টার্টআপের জন্য বিক্রম ওই ড্রোনের সফল পরীক্ষা করেছেন। ডিজিসিএ-র অনুমতি পাওয়ার পর লখনউয়ের আকাশ পথে সম্ভবত ড্রোনে করে খাবার সরবরাহ করতে দেখা যাবে। বিক্রমের দলে রয়েছেন ৮ জন। এক্ষেত্রে যে ড্রোন তৈরি হয়েছে সেটি ২ কেজি ওজনের জিনিস নিয়ে ১০ কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে। বিক্রম জানিয়েছেন, ২০২০-র মধ্যে ড্রোন ইন্ডাস্ট্রি একশ কোটি ডলার ছাপিয়ে যাবে। অনলাইন কাকা-র প্রতিনিধি জানিয়েছেন, শহরে তাদের ব্যবসার বহর বেশ বড়সড়। ১০০ থেকে ১৫০ টি রেস্তোরাঁর খাবার গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করেন তাঁরা। প্রায় ১৫০ লোক খাবার পৌঁছনোর কাজে যুক্ত। ওই প্রতিনিধি জানিয়েছেন, এখন লখনউয়ের পথে যানজট লেগেই রয়েছে। একে খাবার পৌঁছে দেওয়ার কাজ খুবই কঠিন হয়ে পড়ে। তাই তাঁরা এ ক্ষেত্রে ড্রোন ব্যবহারের চিন্তাভাবনা করছেন। সেই কাজটাই পরীক্ষামূলকভাবে করা হল। ড্রোন উড়তে উড়তেই নির্দিষ্ট ঠিকানায় চায়ের ডাব্বা ফেলে দিয়ে চলে গেল। গ্রাহক বাড়িতে বসেই পেয়ে গেলেন রেস্তোরাঁর গরম চা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget