এক্সপ্লোর

পরিবারতন্ত্রের রাজনীতির দিন শেষ, মানুষ এখন কঠোর পরিশ্রমকে গুরুত্ব দিচ্ছেন, দাবি মোদীর

নয়াদিল্লি: পরিবারতন্ত্র নিয়ে নাম না করে কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, ‘পরিবারতন্ত্রের রাজনীতির দিন শেষ হয়ে গিয়েছে। মানুষ এখন কঠোর পরিশ্রমকেই গুরুত্ব দিচ্ছেন। নেতারা কাজের মাধ্যমেই জনতার মন জয় করার চেষ্টা করছেন। অন্য দলগুলির কাছে পরিবারই প্রধান হতে পারে, তবে আমাদের কাছে দেশই সবার আগে।’ বিজেপি মোর্চার অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে তিনি কৃষক, তফশিলি জাতি ও উপজাতি, মহিলা ও যুব সম্প্রদায়কে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। তাঁর দাবি, আগের সরকারের সঙ্গে বর্তমান সরকারের কাজের পার্থক্য সহজেই বোঝা যায়। এই সরকারের কাজকর্ম নিয়ে কোনও অভিযোগ নেই। বিজেপি সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব বলেছেন, লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এই প্রথম দলের সব শাখার বৈঠক হল। মোর্চা নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, মোর্চাগুলি দলের সামনের সারির সংগঠন। বর্তমানে বিজেপি সভাপতি অমিত শাহও মোর্চা থেকেই উঠে এসেছেন। তিনি একসময় ভারতীয় জনতা যুব মোর্চার কর্মী ছিলেন। লোকসভা নির্বাচনের আগে সামনে তাকাতে হবে। মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে। বিশেষ করে প্রথমবারের ভোটারদের দলের আদর্শ, মহিলা, কৃষক ও গরিব মানুষের জন্য সরকারের বিভিন্ন কাজকর্মের কথা বোঝাতে হবে। কেন্দ্রীয় সরকারের গ্রাম স্বরাজ প্রকল্পের ফলে ২১,০০০ গ্রামের মানুষ উপকৃত হচ্ছেন। বিশেষ করে দলিত ও উপজাতিরা এই প্রকল্পগুলির সুবিধা পাচ্ছেন। বিজেপি সভাপতি বলেছেন, আগামী লোকসভা নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট পাওয়ার লক্ষ্য নিয়ে এগোতে হবে। এর ফলে বিরোধী দলগুলির জোট অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। কংগ্রেস সেরা সময়েও কোনওদিন ৫০ শতাংশ ভোট পায়নি। সেটা করে দেখানোই বিজেপি-র লক্ষ্য। ২২ কোটি মানুষ মোদী সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছেন। সাতটি মোর্চাকেই মানুষের কাছে গিয়ে তাঁদের বোঝাতে হবে। বিশেষ করে যুবসমাজকে কাছে টানতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?

ভিডিও

BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda
Kolkata News: 'ব্যাঙ্কে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি বিশাল বড় ব্যালেন্স', বললেন অভিযোগকারী।
Madan Mitra: শিবির বদলে মানুষ আগ্রহী নয়, নতুন সরকার কী করে সেই নিয়ে আগ্রহী: মদন মিত্র

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget