এক্সপ্লোর

হ্যাকাথন: ইভিএম নিয়ে সন্তুষ্ট সিপিএম, এনসিপি, দাবি নির্বাচন কমিশনের

নয়াদিল্লি: ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে আগে অনেক অভিযোগ করলেও, আজ ‘হ্যাকাথন’-এ গিয়ে ইভিএম-কে চ্যালেঞ্জ করেনি সিপিএম ও এনসিপি। এই দুই দল ইভিএম নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। এমনই জানালেন নির্বাচন কমিশনের প্রধান নসীম জৈদী। আজ ছিল নির্বাচন কমিশনের বহুচর্চিত ‘হ্যাকাথন’। ইভিএম হ্যাক করা যায় কি না, সে বিষয়ে রাজনৈতিক দলগুলিকে চ্যালেঞ্জ জানিয়েছিল নির্বাচন কমিশন। জৈদী বলেছেন, শুধু সিপিএম ও এনসিপি-ই এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিল। তবে দুটি দলই ইভিএম-এর কার্যপদ্ধতি দেখেই সন্তুষ্ট হয়। তারা আর চ্যালেঞ্জ করেনি। সিপিএম-এর প্রতিনিধিরা বলেছেন, তাঁরা ইভিএম নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট। ইভিএম নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য প্রায়ই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা উচিত নির্বাচন কমিশনের। এনসিপি-র প্রতিনিধিরা বলেন, মহারাষ্ট্রে সাম্প্রতিক পুর নির্বাচনে ইভিএম-এ সমস্যার অভিযোগ উঠেছিল। সেই কারণেই তাঁদের সন্দেহ হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁদের জানানো হয়, মহারাষ্ট্রের নির্বাচন কমিশন পুর নির্বাচনে যে ইভিএমগুলি ব্যবহার করেছিল, সেগুলি জাতীয় নির্বাচন কমিশনের নয়। জাতীয় ও রাজ্য নির্বাচন কমিশনের ইভিএম আলাদা হওয়ার ফলে যে সমস্যা হচ্ছে, সেটা সমাধানের আর্জি জানান এনসিপি প্রতিনিধিরা। আজ সকাল থেকে শুরু হয় হ্যাকাথন। সিপিএম ও এনসিপি তিন জন করে প্রতিনিধি পাঠিয়েছিল। পঞ্জাব, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে ব্যবহৃত ১৪টি ইভিএম রেখেছিল নির্বাচন কমিশন। সিপিএম ও এনসিপি ইভিএম নিয়ে সন্তোষ প্রকাশ করায় খুশি নির্বাচন কমিশন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget