এক্সপ্লোর

জনসংখ্যা বৃদ্ধি নিয়ে মুসলিমদের পরোক্ষে কটাক্ষ, সাক্ষী মহারাজকে শো-কজ নোটিস নির্বাচন কমিশনের

নয়াদিল্লি:  দিন কয়েক আগে এক সন্ত সম্মেলনে দেশের সমস্যা বৃদ্ধির পিছনে জনসংখ্যা বৃদ্ধিকে দায়ী করে, নাম না করে সরাসরি মুসলিমদের কটাক্ষ করে সমালোচনার ঝড় তোলেন উন্নাওয়ের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। এই বিজেপি সাংসদের বিরুদ্ধে এবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে শো-কজ নোটিস জারি করল নির্বাচন কমিশন। বুধবার সকাল পর্যন্ত তাঁকে সময় দিয়েছে কমিশন। এরমধ্যে বিজেপি সাংসদকে তাঁর এধরনের বক্তব্যের স্বপক্ষে জবাব দিতে হবে। শো-কজ নোটিসে কমিশন সাংসদের কাছে জানতে চেয়েছে, এধরনের মন্তব্যের পরও কেন তাঁর বিরুদ্ধে কমিশন কোনও পদক্ষেপ গ্রহণ করবে না। গতকাল রাতে এই শো-কজ নোটিস জারি করা হয়। সেখানে বলা হয় গত ৪ জানুয়ারি উত্তরপ্রদেশে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে যায়। সেখানেই বলা হয় যে পাঁচ রাজ্যে সামনে নির্বাচন রয়েছে, সেখানে ধর্মীয় ভাবাবেগকে হাতিয়ার করে ভোট চাওয়া যাবে না। এরপর গত সপ্তাহে মেরঠে এক সম্মেলনে সাক্ষী মহারাজ বলেন, দেশে সমস্যার মূল কারণ বেড়ে চলা জনসংখ্যা। সেখানে তিনি সরাসরি বলেন, জনসংখ্যা বৃদ্ধির জন্যে হিন্দুরা নন, যাঁরা চারটে স্ত্রী এবং চল্লিশ জন সন্তান জন্ম দেওয়ার পক্ষে সওয়াল করেন তাঁরাই দায়ী। এধরনের মন্তব্য সমাজে জাতপাত, ধর্মীয় ভেদাভেদকে আরও প্রশ্রয় দেয়। নির্বাচনী আচরণ বিধি লাগু হওয়ার পর এধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। কারণ দিন কয়েক আগে শীর্ষ আদালতও এক নির্দেশিকা জারি করে বলে দেয়, জাতপাত, ধর্মকে সামনে রেখে কোনও রাজনৈতিক দল বা ব্যক্তি ভোট চাইতে পারবে না। আগামী ১১ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে প্রথম দফার নির্বাচন।

সেরা শিরোনাম

Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ

ভিডিও

Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ
Debraj Chakraborty News: এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে SIT
Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget