এক্সপ্লোর

মার্চের প্রথম সপ্তাহেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন

নয়াদিল্লি: মার্চের প্রথম সপ্তাহে সম্ভবত আগামী লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই এমনটাই জানিয়েছে। বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ৩ জুন। সূত্রের খবর, ভোটগ্রহণ কটি পর্যায়ে হবে এবং তার তারিখ-সময় সহ যাবতীয় নির্ঘণ্ট-প্রক্রিয়ার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কমিশন। নির্বাচন কটি পর্যায়ে হবে, তা নির্ভর করছে নিরাপত্তা বাহিনী মোতায়েন ও সহজলভ্যতা নিয়ে। একইসঙ্গে, খতিয়ে দেখতে হচ্ছে, বাহিনীর প্রয়োজনীয়তাও। তবে, সূত্রের দাবি, ঘোষণা মার্চের প্রথম সপ্তাহে করা হতে পারে। সূত্রের দাবি, বিগতবারের মতো এবারও সম্ভবত লোকসভা ভোটের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম ও অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনও সেরে ফেলতে পারে কমিশন। এছাড়া, যেহেতু জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে, তাই সেখানেও ৬ মাসের মধ্যে নতুন নির্বাচন করতে হবে কমিশনকে। বিধানসভা ভেঙে দেওয়া হয়েছিল গত বছরের নভেম্বর মাসে। ফলে, মে মাসের মধ্যে সেখানে ভোটগ্রহণ করতেই হবে। তবে, সেখানকার সার্বিক স্পর্শকাতর পরিস্থিতির কথা মাথায় রেখে লোকসভার আগেই জম্মু ও কাশ্মীরে ভোট করিয়ে দিতে পারে কমিশন। ২০০৪ লোকসভা নির্বাচন চার দফায় হয়েছিল। ২০০৯ সালের নির্বাচন হয়েছিল ৫ দফায়। সেখানে ২০১৪ সালের নির্বাচন হয়েছিল ৯ দফায়। আগামী নির্বাচন ক’দফায় হয়, তা দেখার জন্য কমিশনের ঘোষণার দিকে তাকিয়ে গোটা দেশ।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget