এক্সপ্লোর

ইভিএমে কখনই কারচুপি সম্ভব নয়, কেজরীবাল, মায়াবতীদের দাবি খারিজ কমিশনের

নয়াদিল্লি: ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ‘কারচুপি’ বিতর্কে অবশেষে মুখ খুলল নির্বাচন কমিশন।

বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের দাবিকে খারিজ করে বৃহস্পতিবার কমিশন জানিয়ে দিল, ইভিএম ‘বরাবরের মতোই সম্পূর্ণরূপে বিকৃতি-মুক্ত’।

এদিন এক বিবৃতি দিয়ে কমিশন জানায়, ভিত্তিহীন, জল্পনামূলক ও অবাস্তব অভিযোগ তোলা হচ্ছে, যা খারিজ করা প্রয়োজন। নির্বাচনী প্যানেলের দাবি, সদ্যসমাপ্ত নির্বাচনে কোনও রাজনৈতিক দল বা প্রার্থীর কাছ থেকে কমিশন ইভিএম কারচুপি সংক্রান্ত অভিযোগ বা গ্রহণযোগ্য তথ্য পায়নি।

বিবৃতিতে বলা হয়েছে, বিএসপি-র তাদের দাবির সমর্থনে কোনও প্রমাণ দাখিল করেনি। ফলে, তা খারিজ হয়েছে। কমিশন যোগ করে, চালু হওয়া ইস্তক ইভিএম-বিকৃতির সম্ভাবনা নিয়ে একাধিক অভিযোগ হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে।

কমিশন বলেছে, সব অভিযোগ খারিজ হয়েছে। তাদের আশ্বাস, ইভিএম সুরক্ষায় যে ধরণের কারিগরি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়, তা দিয়ে এটা বলা যেতেই পারে যে, সেগুলির সঙ্গে কারচুপি করা সম্ভব নয় এবং সর্বোপরি নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা নিরাপদই রয়েছে।

প্রসঙ্গত, গতকালই মায়াবতী জানিয়েছিলেন, ইভিএম কারচুপি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন। একইভাবে পঞ্জাবে ইভিএমে কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেন কেজরীবাল। তিনি যোগ করেন, এর ফলে কমিশনের সততা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। পাশাপাশি, নির্বাচনী প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থাও ক্রমশ হারিয়ে যাচ্ছে বলে জানান কেজরীবাল।

এদিন সব অভিযোগের জবাব দিতে কমিশন বলেছে, এখনও পর্যন্ত কেউ ইসি-র ব্যবহার করা আসল ইভিএমে কারচুপি করে দেখিয়ে প্রমাণ করতে পারেনি। যা করা হয়েছে, তা নকল তৈরি করা ইভিএমে।

সেরা শিরোনাম

Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget