এক্সপ্লোর

সীমান্তের ওপারে পাক রেঞ্জার্সের উর্দিতে ঘোরাফেরা জঙ্গিদের ,ভারতে বড়সড় হামলার ছক লস্করের

নয়াদিল্লি: ভারতে বড়সড় হামলার ছক কষছে পাকিস্তানের জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে সীমান্তের ওপার থেকে এই উদ্বেগজনক বার্তাই মিলেছে। গোয়েন্দা সূত্রে খবর, পাক রেঞ্জার্সের উর্দি পরে লস্কর-ই-তৈবার জঙ্গিরা আন্তর্জাতিক সীমান্তের লঞ্চিং প্যাডগুলিতে ঘোরাফেরা করছে।  পাকিস্তানে বসে লস্করের কম্যান্ডার সাজিদ জট নোমি ওই জঙ্গিদের ভারতে বড়সড় হামলা করার নির্দেশ দিচ্ছে। নোমির টেলিফোনে কথাবার্তা আড়ি পেতে শুনে ভারতের পক্ষে  এই উদ্বেগজনক তথ্য জানা গিয়েছে। নোমি ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের ডানহাত। কাশ্মীর ঘাঁটিতে থাকা লস্কর কম্যান্ডার আবু দুজানা এখন তাদের সবচেয়ে বড় জঙ্গি দলের নেতৃত্ব দিচ্ছে। সে কাশ্মীরে হামলা চালানোর জন্য জঙ্গিদের তিনটি গোষ্ঠীতে ভাগ করেছে। এরমধ্যে একটি গোষ্ঠীর মাথায় রয়েছে এক মহিলা লস্কর কম্যান্ডার। গোয়েন্দা সূত্রে ফাঁস হওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য জঙ্গিদের একটা দলের নেতৃত্বে রয়েছে ফতিমা নামে লস্কর অ্যাসোসিয়েট। কাশ্মীর ঘাঁটিতে তার কাছে পাকিস্তানের পক্ষ থেকে লস্কর কম্যান্ডারের নির্দেশ আসছে। জঙ্গিদের দ্বিতীয় দলকে আবু আসমা জাহাঙ্গির হামলা চালানোর জন্য লিড করছে। তৃতীয় গোষ্ঠীর মাথায় রয়েছে হাম্মাদ। এই তিনজনই আবু দুজানার অঙ্গুলি হেলনে চলছে। গোয়েন্দা সংস্থাগুলি আবু দুজানার টেলিফোনে কথাবার্তা আড়ি পেতে জানতে পেরেছে। গোয়েন্দা সংস্থাগুলি জানতে পেরেছে, সার্জিক্যাল স্ট্রাইকের পর বিশেষ কোড ব্যবহার করছে। সূত্রের খবর, এই কোড-এর অর্থ বড়সড় হামলার নির্দেশ। ভারতের সীমান্ত পুরোপুরি সিল হয়ে যাওয়ায় হামলা চালাতে হাতিয়ার জোগাড়ের এখন জন্য ভারতের নিরাপত্তা কর্মীদের কাছ থেকে একে-৪৭ রাইফেল ছিনিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। পাকিস্তানে বসে লস্কর কম্যান্ডার সৈফুল্লা সাজিদ জট নোমি জঙ্গিদের নির্দেশ দিচ্ছে। সূত্রের খবর, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর এখন নিয়ন্ত্রণ রেখার বদলে আন্তর্জাতিক সীমান্তের নিকটবর্তী লঞ্চপ্যাড থেকে জঙ্গিদের অনুপ্রবেশ করানো হতে পারে। আন্তর্জাতিক সীমান্তের কাছে জঙ্গিদের যে দুটি লঞ্চ প্যাড রয়েছে সেখানে জঙ্গিদের গতিবিধি গোয়েন্দা সংস্থাগুলির নজরে এসেছে। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের কাছে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত যে সব নদী-নালা পাকিস্তানে গিয়েছে সেগুলিতে আরও বেশি করে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget