এক্সপ্লোর

অমিত শাহর সঙ্গে বৈঠকের পর মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে আত্মবিশ্বাসী ফঢনবীশ, রাজ্যপালের সঙ্গে দেখা করলেন শিবসেনার সঞ্জয় রাউত

বিজেপি শিবির এখনও আশাবাদী যে, শিবসেনার সঙ্গে দুরত্ব মিটিয়ে একটা সমাধানসূত্র বার করা যাবে। এবং দ্রুত সরকার গঠন নিয়ে জটিলতা মিটবে।

মুম্বই: মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে জটিলতা অব্যহত। বিধানসভা ভোটের ফল বেরিয়েছে দিন দশেক আগে। সরকার গঠন করা তো দূরের কথা দিন দিন আরও তীব্র হচ্ছে বিজেপি ও শিবসেনার দ্বন্দ্ব। সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢনবীশ নয়াদিল্লিতে গিয়ে দেখা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সঙ্গে। বৈঠকের শেষে সরকার গঠন নিয়ে তাঁরা যে আত্মবিশ্বাসী, জানিয়েছেন ফঢনবীশ। অন্যদিকে সোমবারই মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিংগ কোশিয়ারির সঙ্গে দেখা করলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত ও রামদাস কদম। সোমবার রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে সঞ্জয় রাউত সাংবাদিকদের বলেন, ‘আমরা গোপনে কোনও আলোচনা চালাচ্ছি না। একটা অচলাবস্থা দেখা দিয়েছে। আমরা তার জন্য দায়ী নই। বিধানসভায় সবচেয়ে বড় দল হিসাবে বিজেপিকেই প্রথমে সরকার গড়তে ডাকা উচিত। তারা যদি সরকার গড়তে না পারে, আমরা দাবি জানাব।’ গত ২৪ অক্টোবর রাজ্যে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর সঞ্জয় রাউত ইতিমধ্যে দু’বার রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন। সোমবার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য দেখা করলেন। অন্যদিকে, অমিত শাহর সঙ্গে ফঢনবীশের বৈঠকে সরকার গঠন নিয়ে কোনও আলোচনা হয়নি বলে দাবি করা হয়। সরকারিভাবে বলা হয়, রাজ্যের কৃষকদের দাবিদাওয়া নিয়েই দুজনের কথা হয়। বৈঠকের পর সাংবাদিকদের ফঢনবীশ বলেছেন, ‘সরকার গঠন নিয়ে অন্যরা কী বলছে তা নিয়ে কোনও মন্তব্য করব না। তবে শীঘ্রই মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে আমি আত্মবিশ্বাসী।’ পরে বিজেপির মহাসচিব ভূপেন্দ্র যাদবের সঙ্গেও বৈঠক করেন ফঢনবীশ। ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি পেয়েছে ১০৫টি আসন। শিবসেনা পেয়েছে ৫৬টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৫টি আসন। সরকার গড়ার মতো সংখ্যা বিজেপি-শিবসেনা জোটের আছে। কিন্তু ফলপ্রকাশের পরেই শিবসেনা দাবি করে, ৫০-৫০ ফর্মুলার ভিত্তিতে সরকার গড়তে হবে। আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রীর পদটি তাদের ছেড়ে দিতে হবে। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে দাবি করেন, মে মাসে লোকসভা ভোটের আগে অমিত শাহ তাঁকে কথা দিয়েছিলেন, ৫০-৫০ ফরমুলায় সরকার গঠন করা হবে। যদিও বিজেপি এমন কোনও প্রতিশ্রুতি দেওয়ার কথা মানতে চায়নি। তবে বিজেপি শিবির আশাবাদী যে, শিবসেনার সঙ্গে দুরত্ব মিটিয়ে একটা সমাধানসূত্র বার করা যাবে। এবং দ্রুত সরকার গঠন নিয়ে জটিলতা মিটবে।

সেরা শিরোনাম

Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget