এক্সপ্লোর

উদ্ধব-পুত্রের পাল্টা ১ আগস্ট থেকে মহারাষ্ট্র পদযাত্রায় নামছেন ফঢ়নবিশও

ফঢ়নবিশ ৪২৩২ কিমি রাস্তা হাঁটবেন বলে খবর। এক মাস ধরে রাজ্যের ৩৬টি জেলার মধ্যে ৩৩টিতে ঘুরবেন তিনি। অমরাবতীর গুরুকুঞ্জ মোজারি গ্রাম থেকে সূচনা হবে পদযাত্রার। যাত্রাপথে ১০৪টি জনসভা করবেন, ২২৮টি সভায় ভাষণ দেবেন তিনি।

মুম্বই: শিবসেনার যুব নেতা আদিত্য ঠাকরে মহারাষ্ট্র বিধানসভা ভোটের আগে ৪ হাজার কিমি পদযাত্রায় নামছেন। এবার রাজ্যের ক্ষমতাসীন বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশও রাজ্যব্যাপী পদযাত্রার সিদ্ধান্ত জানালেন। দুজনেই এই কর্মসূচিকে ‘তীর্থযাত্রা’ বলে উল্লেখ করেছেন। শরিক শিবসেনা পরবর্তী সরকারে মুখ্যমন্ত্রী পদ টার্গেট করতে চায়। ফঢ়নবিশ তা ঠেকাতে মরিয়া। সব মিলিয়ে দুই শরিক নেতার পদযাত্রা নিয়ে সরগরম রাজনীতি। ফঢ়নবিশ সাংবাদিকদের বলেন, ১ আগস্ট থেকে মহা জন আদেশ যাত্রা শুরু করছি। মানুষের রায় পেয়েছি। মহারাষ্ট্রের জনগণ জাতীয় নির্বাচনে আমাদের পক্ষে ভোট দিয়েছেন। এবার মহারাষ্ট্রেও আমাদের পক্ষে তাঁদের রায় চাইছি। সেজন্যই যাত্রায় নামছি। কেউ যাত্রায় নামলে ভগবানের নামে তা করেন। আমাদের যাত্রাও ঈশ্বরের জন্য। আমাদের আসল দেবতা হলেন মহারাষ্ট্রের মানুষজন। আমাদের জনতার ‘দর্শনের’ জন্যই যাত্রায় বেরচ্ছি। ফঢ়নবিশ ৪২৩২ কিমি রাস্তা হাঁটবেন বলে খবর। এক মাস ধরে রাজ্যের ৩৬টি জেলার মধ্যে ৩৩টিতে ঘুরবেন তিনি। অমরাবতীর গুরুকুঞ্জ মোজারি গ্রাম থেকে সূচনা হবে পদযাত্রার। যাত্রাপথে ১০৪টি জনসভা করবেন, ২২৮টি সভায় ভাষণ দেবেন তিনি। ২৮৮টির মধ্যে ১৫২টি বিধানসভা এলাকা কভার করবেন। শিবসেনা, বিজেপি ২০১৪য় আলাদা হয়ে যাওয়ার পর মহারাষ্ট্রে আবার সরকার গড়েছে। ২০১৯ এর লোকসভা ভোট সামনে রেখে ফের হাত মিলিয়ে সাফল্যও পেয়েছে। কিন্তু এক সরকারে থেকেও দুই শরিকের সংঘাত কমেনি। আগামী বিধানসভা নির্বাচনেও তাদের জোট বহালই থাকবে। কিন্তু শিবসেনা জানিয়ে দিয়েছে, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন তাদের দলের কেউ। ফঢ়নবিশ যদিও তাকে উপেক্ষা করে বলেছেন, তিনিই জোটের মুখ্যমন্ত্রী বহাল থাকবেন। এদিকে শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য বলেছেন, যিনিই আমাদের সঙ্গে আসতে চান, তাঁকে স্বাগত। আমরা মানুষের কথা শুনতে চাই। সাধারণত, আমরা নির্বাচন এলেই মানুষের কাছে গিয়ে নিজেদের কথা বলি। আমি যে নতুন মহারাষ্ট্র গড়তে চাই, সে ব্যাপারে তাঁদের মন বোঝার চেষ্টা করছি। আমি সবার আশীর্বাদ চাই। আমাদের কাছে আসল ভগবান মানুষই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget