এক্সপ্লোর

Shiv Sena on Farm Law :কৃষকদের ভাবাবেগকে মর্যাদা দিয়ে প্রধানমন্ত্রীর কৃষি আইন বাতিল করা উচিত: শিবসেনা

কৃষকদের ভাবাবেগকে মর্যাদা দিয়ে নয়া বিতর্কিত কৃষি আইনগুলি বাতিল করা উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এমনই মন্তব্য করেছে শিবসেনা। মহারাষ্ট্রের শাসক দল বলেছে, এমনটা করলে তাঁর মর্যাদা আরও বেড়ে যাবে। দলের মুখপাত্র সামনা-য় প্রকাশিত নিবন্ধে সুপ্রিম কোর্টকে শিখণ্ডি করে কৃষকদের চলতি বিক্ষোভে খতম করার চেষ্টার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে আনা হয়েছে।

নয়াদিল্লি: কৃষকদের ভাবাবেগকে মর্যাদা দিয়ে নয়া বিতর্কিত কৃষি আইনগুলি বাতিল করা উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এমনই মন্তব্য করেছে শিবসেনা। মহারাষ্ট্রের শাসক দল বলেছে, এমনটা করলে তাঁর মর্যাদা আরও বেড়ে যাবে। দলের মুখপাত্র সামনা-য় প্রকাশিত নিবন্ধে সুপ্রিম কোর্টকে শিখণ্ডি করে কৃষকদের চলতি বিক্ষোভে খতম করার চেষ্টার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে আনা হয়েছে। সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার নয়া কৃষি আইনের রূপায়ন পরিবর্ত আদেশ পর্যন্ত স্থগিত রেখেছে। সেইসঙ্গে কেন্দ্র ও দিল্লির সীমানা এলাকাগুলিতে বিক্ষোভরত কৃষক সংগঠনগুলির সঙ্গে চলতি অচলাবস্থার নিষ্পত্তির জন্য চার সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সামনা-র নিবন্ধে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরও এই ইস্যুতে অচলাবস্থার অবসান হয়নি। সেইসঙ্গে বিক্ষোভরত কৃষকরাও এই কমিটির সঙ্গে আলোচনার প্রস্তাব খারিজ করেছে বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে। এর কারণ, কমিটির চার সদস্যই এর আগে ওই আইনগুলিকে সমর্থন করেছিলেন বলে অভিযোগ। সামনা-য় বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদির উচিত কৃষকদের এই প্রতিবাদ ও সাহসকে স্বাগত জানানো। কৃষকদের ভাবাবেগকে সম্মান জানিয়ে তাঁর এই আইনগুলি বাতিল করা উচিত। আর তা করলে মোদির মর্যাদা আরও অনেক বড় হবে। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন কৃষক সংগঠনগুলির প্রস্তাবিত ট্রাক্টর মিছিলের উল্লেখ করে নিবন্ধে আরও বলা হয়েছে, পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠুক, এমনটা সরকার না চাইলে, কৃষকদের মনোভাব বোঝার প্রয়োজন রয়েছে। সামনা-য় আরও বলা হয়েছে, এখনও পর্যন্ত প্রতিবাদ চলাকালে ৬০ থেকে ৬৫ জন কৃষক জীবন বলিদান দিয়েছেন দাবি করে বলা হয়েছে, স্বাধীনতার পর এত শৃঙ্খলাবদ্ধ আন্দোলন দেশ দেখেনি। কৃষকদের বিক্ষোভে খালিস্তানি অনুপ্রবেশ ঘটেছে বলে সুপ্রিম কোর্টে কেন্দ্র যে দাবি করেছে, তাকে অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করেছে সামনা। নিবন্ধে বলা হয়েছে, প্রতিবাদে যদি খালিস্তানিদের অনুপ্রবেশ হয়ে থাকে, তাহলে এর ব্যর্থতা সরকারেরই। সরকার চায় না প্রতিবাদ শেষ হোক এবং বিক্ষোভকে দেশদ্রোহিতার রং দিয়ে সরকার রাজনীতি করতে চাইছে বলেও সামনা-র নিবন্ধে অভিযোগ করা হয়েছে। নিবন্ধে বলা হয়েছে, এই পরিস্থিতিতে যা হওয়ার তা এখনই হতে হবে। কৃষক সংগঠনগুলি করব, নয় মরব মনোভাব নিয়েছে। নিবন্ধে প্রশ্ন তোলা হয়েছে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মানতে না চাইলে লক্ষ লক্ষ কৃষকদের কি দেশ-বিরোধী বলে দেগে দেওয়া হবে?

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget